
আগামি ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে টরন্টো সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে ট্রাস্টি পদে ২৪ নং ওয়ার্ডের স্কারবোরো-গিল্ডউড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষিবিদ ড. সুশীতল সিংহ চৌধুরী।
গত ৬ অক্টোবর তিনি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। বাংলাদেশি কমিউনিটিতে সুশীতল চৌধুরী একজন সফল সংগঠক এবচং সমাজসেবক। স্কারবোরোর নানাবিধ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সুশীতল চৌধুরী নিরবিচ্ছিন্ন সহযোগিতা করে থাকেন। তিনি টরন্টো দুর্গাবাড়ির পরিচালক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির নানা সংগঠন এবং উদ্যোগের সঙ্গে জড়িত।
ড. সুশীতল চৌধুরী বলেন, উত্তর আমেরিকায় শিক্ষা প্রতিষ্ঠানে যে গান-ভায়োলেন্স চলছে, তা প্রতিরোধ-প্রতিকারের জন্য আমি শিক্ষক-ছাত্র-অভিভাবক নিয়ে কাজ করছি। স্থায়ীভাবে শান্তির সমাধানের জন্য আমি প্রার্থী হয়েছি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি স্কুল বোর্ড ট্রাস্টিতে নির্বাচিত হতে পারিনি। আমি প্রত্যাশা করছি, আমাদের কমিউনিটির সেই আশা পূরণ হবে। লক্ষ্য করে দেখবেন, এবারের পৌর নির্বাচনে বাংলা ভাষায় নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে স্থান পেয়েছে।
বাংলামেইল পরিবারের পক্ষ থেকে ড. সুশীতল চৌধুরীর জন্যে শুভকামনা।

