Latest Posts

ইউনিয়নের সঙ্গে ভিক্টোরিয়ার উবার চালকদের চুক্তি

- Advertisement -
বলা হয়ে থাকে উবার চালকরা দীর্ঘ কর্মঘণ্টা কাজ করলেও এর বিনিময়ে তাদেরকে অর্থ পরিশোধ করা হয় ন্যূনতম মজুরির চেয়ে কম

দুই বছর ধরে ভিক্টোরিয়ায় উবার চালাচ্ছেন অমিন্দর সিং। তিনি বলেন, এটা একটি কঠিন যাত্রা হতে পারে। রাইডার ও ভুয়া অভিযোগকারীদের কাছ থেকে ধেয়ে আসা বর্ণবাদ মোকাবিলা করতে হয়েছে তাকে। তিনি বলেন, আমি এমন কোনো প্ল্যাটফরম পাইনি, যেখানে এই সমস্যাকে আমি নিয়ে যেতে পারি।

কিন্তু গত বছর ইউনিয়নভুক্ত হওয়ার পর সিং ও ব্রিটিশ কলাম্বিয়ার এক হাজারের বেশি চালখ ২৮ এপ্রিল ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স (ইউএফসিডব্লিউই) লোকাল ১৫১৮ একটি কালেক্টিভ কন্ট্রাক্ট অনুমোদন করেন।
ভিক্টোরিয়ার উবার চালকরা রাইডের সংখ্যার ভিত্তিতে প্রান্তিকভিত্তিতে বোনাস পাবেন। পাশাপাশি কিছু ফি বার্ষিক ৫ শতাংশ বাড়বে। এর সঙ্গে রয়েছে হেল বেনিফিটের জন্য ৫০০ ডলার। এই চুক্তিতে উবার ইটসের মতো ডেলিভারি কর্মীরা অন্তর্ভুক্ত হননি। চুক্তিটির মেয়াদ হবে চার বছর।

- Advertisement -

সিংয়ের কাছে নতুন এই চুক্তি মনের প্রশান্তি। উবার ইউনিয়ন নিয়ে কানাডায় লড়াই কয়েক বছর ধরে চলছে।
বলা হয়ে থাকে উবার চালকরা দীর্ঘ কর্মঘণ্টা কাজ করলেও এর বিনিময়ে তাদেরকে অর্থ পরিশোধ করা হয় ন্যূনতম মজুরির চেয়ে কম। রাইডারদের কাছ থেকে হেনস্তার মিকার হওয়ার অভিজ্ঞতাও চালকদের রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট ভুলক্রমে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

টরন্টোভিত্তিক রাইট হেনরি এলএলপি শ্রম আইনজীবী মাইকেল রাইট বলেন, নতুন চুক্তি যুগান্তকারী, কারণ সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে খাতটি খুবই চ্যালেঞ্জিং।

ভিক্টোরিয়ার চালকরাই কানাডায় প্রথম উবারের সঙ্গে ইউনিয়ন চুক্তির সুযোগ পাচ্ছে। কিন্তু এ নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন, দেশজুড়ে রাইড শেয়ার কর্মীদের বৃহত্তর পরিসরে এটি সুযোগ করে দেবে সেই নিশ্চয়তা নেই।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.