
লিবারেল এমপি স্টিভেন গাইলবোল্ট সবচেয়ে উচ্চকণ্ঠ হতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী মার্ক কার্নির পরিবেশ ইস্যুতে পিছু হঠায় অখুশী তিনিই দলের একমাত্র এমপি নন।
গত সপ্তাহে কার্নি আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েলে স্মিথের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় ২০২৭ সালের সেপ্টেম্বরে পশ্চিম উপক‚লে তেল পাইপলাইন নির্মাণ করা হতে পারে। চুক্তিতে আলবার্টার ইন্ডাস্ট্রিয়াল কার্বন প্রাইস বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। যদিও এর গতি হবে আগের প্রাক্কলনের তুলনায় কম।
আলবার্টা সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে এপ্রিলের শেণ দিকে ১৪ জন লিবারেল এমপি প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে একটি চিঠি পাঠান। চিঠিতে কিছু সুপারিশের পাশাপাশি বিদ্যমান পরিস্থিতিতে তাদের অস্বস্তির কথাও উল্লেখ করা হয়েছে।
চিঠির নিচে স্বাক্ষর করলেও এমপিরা জনসমক্ষে চিহ্নিত হতে চান না। চিঠিতে বলা হয়েছে, তাদের মনোভাব গঠনমূলক ও সম্মানসূচক।
চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এর ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
চিঠির একটি কপি রেডিও-কানাডা হাতে পেয়েছে।
পাইপলাইন ও জ্বালানিসহ বৃহৎ প্রকল্পগুলো ফাস্ট-ট্র্যাক করার আশা করছে ফেডারেল সরকার। এক বছরের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার জন্য আইনে পরিবর্তন আনার প্রস্তাব করেছে তারা। এই ১৪ জন এমপি দেশের বিভিন্ন প্রদেশের। এর মধ্যে রয়েছে কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়া।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

