
স্নোবার্ড শো প্রেমিদের জন্যে অবশ্যই একটি খারাপ খবর। কারণ এই গ্রীষ্মই টরন্টোর ভক্তদের কানাডিয়ান বাহিনীর স্নোবার্ড দেখার শেষ সুযোগ। এরপর এগুলো সাময়িক বিরতিতে চলে যাবে।
বার্ষিক কানাডিয়ান ইন্টারন্যাশনাল এয়ার শো সিএনইর শেষ সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়। এ বছর অনুষ্ঠিত হবে ৫ থেকে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত। এ জন্য অপেক্ষার সময়টা দীর্ঘ মনে হলেও বাস্তবিকপক্ষে মাত্র কয়েক মাস দূরে।
বড় এই অনুষ্ঠানের টিকিট বিক্রি বুধবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে।
প্রদর্শনী কর্তৃপক্ষ পারফরমারদের প্রথম দল ও স্নোবার্ড নিশ্চিত করেছে। তা হলো এফ-১৬ ভাইপার ডেমো টিম, যারা তাদের যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করবে; রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের সিএফ-১৮ ট্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন; জ্যাক এইসেস ফরমেশন অ্যারোবেটি টিম, যাতে রয়েছে দ্বিতীয় বিশ^যুদ্ধের সময়কার তিনটি পি-৫২ মুস্টাঙ্গস; সামরিক প্রশিক্ষণ বিমান পিঙ্ক জেট-এল৩৯, যা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং অ্যারোবেটিক প্রতিযোগী ট্রেভর র্যাফারটি এবং বিখ্যাত ক্রিস্টেন ঈগল। সামনের মাসগুলোতে বিশ^মানের আরও পারফরমারের নাম ঘোষণা করা হবে বলে অনুষ্ঠানের আয়োজকরা মঙ্গলবার জানান। ¯েœাবার্ড শো এর নিয়মিত দর্শক হুমা করিম বলেন, আমরা পরিবার নিয়ে স্নোবার্ড শো উপভোগ করতাম প্রতিবছর। আগামীবচল থেকে এই সুযোগ আর থাকছে না-এটা ভাবতেই খারাপ লাগছে।
ফেডারেল সরকার গত সপ্তাহে এক ঘোষণায় জানায়, স্নোবার্ড এর উড়োজাহাজগুলো প্রতিস্থাপন করা হচ্ছে। অর্থাৎ, ২০৩০ এর দশকের গোড়ার দিক পর্যন্ত জেট ও প্লেনগুলো গ্রাউন্ডেড থাকবে।
সিটি-১১৪ টিউটর ফ্লিটের জন্য ২০২৬ হচ্ছে শেষ মৌসুম। এর স্থলে নতুন সিটি-১৫৭ সিস্কিন ২ প্লেন আসবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এর ফলে কানাডা আধুনিক উড়োজাহাজের মাধ্যমে তাদের শক্তিশালী আকাশ প্রদর্শনীর ঐতিহ্য অব্যাহত রাখতে পারবে।
নাগরিকদের অনেকেই বলছেন, টরন্টোর নগর জীবনের আরেকটি বিনোদনের পথ বন্ধ হয়ে গেলো।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

