
বিভিন্ন শিল্প জ্বালানির উচ্চ ব্যয় তাদের গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে। একই পন্থা অনুসরণ করছে কানাডার বৃহত্তর মাংস প্রক্রিয়াকরণ একটি কোম্পানিও।
জানা গেছে, মধ্যপ্রাচ্য সংকটের ফলে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণে কোম্পানিটি সাময়িক সময়ের জন্য জ্বালানি সারচার্জ যুক্ত করছে। ইরানকে ঘিরে সহিংসতাসহ ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় জ্বালানি বাজারকে প্রভাবিত করছে এবং স্বল্পমেয়াদে পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। এই বৃদ্ধির পেছনের কারণ ঘিরে স্বচ্ছতা আনবে এই সারচার্জ এবং জ্বালানি বাজার স্বাভাবিক হলে তা তুলে নেওয়া হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। কারণ, এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে পারস্য উপসাগর পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা ট্যাঙ্কারগুলো বসে আছে। বিশে^র মোট জ¦ালানি তেলের ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তারপরও যুদ্ধের আগের সময়ের চেয়ে জ¦ালানি তেলের দাম এখন অনেক বেশি।
গত ফেব্রুয়ারিতে মিসিসোগাভিত্তিক কোম্পানিটি পণ্যের দাম প্রতি কিলোগ্রামে প্রায় ১১ সেন্ট বাড়িয়েছিল। মূল্য বৃদ্ধি সত্ত্বেও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ম্যাপল লিফ ফুডসের বিক্রি আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ ছাড়া প্রস্তুতকৃত খাদ্যের বিক্রি বেড়েছে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৯৬ কোটি ২৯ লাখ ডলার। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে বিক্রির পরিমাণ ছিল ৯০ কোটি ৬৭ লাখ ডলার। এ হিসাবে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের একই প্রান্তিকে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

