
আইকনিক স্নোবার্ডস বন্ধ হওয়ার পথে? আপনি যদি স্নোবার্ডসের ডানা ছেঁটে ফেলেন তাহলে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের বহরে ওড়ার মতো আর কী থাকতে পারে? এবং নিয়োগ ও প্রশিক্ষণ টুল যদি লোকজনকে আর অনুপ্রাণিত না করে তাহলে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার অনুপ্রেরণা কে পাবে?
কানাডার ফেডারেল সরকার যেদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ২৭ কোটি ডলারের বাড়তি সহায়তা পাঠাচ্ছে ঠিক সেইদিনই আইকনিক স্নোবার্ডস আর আকাশে না ওড়ার অনিষ্পন্ন সিদ্ধান্তের কথা সামনে এল। কানাডিয়ান গৌরব বহন ও উর্ধ্বে তুলে ধরতে পারে এমন প্রতীক আইকনিক স্নোবার্ডসের মতো খুব কমই আছে। আকাশের এই কীংবদন্তি কি শিগগিরই বিলুপ্ত হচ্ছে?
একাধিক বিশেষজ্ঞ এই প্রতিবেদককে বলেন, সময় এখন আমাদের স্নোবার্ডকে রক্ষা করার। স্নোবার্ডসের মূল ঘাঁটি সাস্কেচুয়ানের প্রতিনিধিত্ব করছেন তিনি। মুজ জ, লেক সেন্টার, ল্যানিগানের কনজার্ভেটিভ এমপি বলেন, লিবারেল সরকার যে স্নোবার্ডস বন্ধ করতে যাচ্ছে সেই তথ্য তিনি জানতে পেরেছেন।
তবে লিবারেল সরকার এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। কনজার্ভেটিভ সূত্রগুলো টরন্টো সানকে বলেছে, তারা তাদের উৎসগুলো প্রকাশ করার জন্য প্রস্তুত নয়। কিন্তু এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে দি কানাডিয়ান আর্মড ফোর্সেস এই ইঙ্গিত দিয়েছে যে, স্নোবার্ডসের ভবিষ্যতের ব্যাপারে এ মাসের শেষের দিকে জানানো হবে।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

