
প্রদেশজুড়ে খেলোয়াড়রা সহজেই প্রবেশ করতে পারেন এমন অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং ওয়েবসাইটে দুই কোম্পানির গেম সহজপ্রাপ্য হয়ে পড়ার পর তাদেরকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। অ্যালকোহল অ্যান্ড গেমিং কমিশন অব অন্টারিও (এজিসিও) এমনটাই জানিয়েছে।
প্রাদেশিক নিয়ন্ত্রক সংস্থাটি বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, মাল্টায় সদরদপ্তর থাকা রিল্যাক্স গেমিং লিমিটেড এবং ভারতভিত্তিক অ্যারাইজ সল্যুশনন্স লিমিটেড প্রত্যেককে ৪০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
এজিসিওর তদন্তের পর এই জরিমানা করা হয়েছে। অন্টারিওবাসীর সুরক্ষা এবং প্রদেশে গেমিংয়ের সততা বজায় রাখতে অবৈধ গেমিং ও এর সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই তদন্ত করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, রিল্যাক্স গেমিং এবং অ্যারাইজ সল্যুশন্স উভয়েই অন্টারিওর নিয়ন্ত্রিত গেমিং সাইটে নিবন্ধিত ছিল। উভয় কোম্পানিউ তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছে এবং অনিয়ন্ত্রিত সাইটে অন্টারিওর খেলোয়াড়রা যাতে তাদের গেমে প্রবেশ কনরতে না পারেন সে ব্যাপারে ত্বরিত পদক্ষেপ নিয়েছে।
প্রদেশের আইগেমিং মার্কেটে ওয়েবসাইট পরিচালনাকারীদের অবশ্যই সংস্থাটিতে নিবন্ধিত হতে হবে এবং তাদের পণ্য অনিয়ন্ত্রিত ওয়েবসাইটে দেওয়ার সুযোগ নেই, যাতে অন্টারিওর খেলোয়াড়রা এতে প্রবেশ করতে পারেন।
এজিসিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. করিম ¯œার বলেন, অন্টারিওর নিয়ন্ত্রিত আইগেমিং মার্কেট পরিস্কার আইনের ওপর গড়ে উঠেছে। এর উদ্দেশ্য খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া এবং কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনা। অনিয়ন্ত্রিত গেমিং সাইটগুলো এই কাঠামোর বাইরে পরিচালিত হয়ে থাকে, যার অর্থ হচ্ছে খেলোয়াড়রা যে ন্যায্য গেম খেলতে পারবেন সেই নিশ্চয়তা নেই।

