
ওকেমিন মিনিসিং আইল্যান্ডে বসবাসকারী ২১ হাজার মানুষের একটি নেবারহুডের জন্য হালনাগাদ পরিকল্পনা বৃহস্পতিবার সিটি হলে পাস হয়েছে। কিন্তু বিলি বিশপ এয়ারপোর্টের সম্প্রসারণ এই পরিকল্পনায় আবারও পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। ওকেমিন মিনিসিং আইল্যান্ড আগে ভিলিয়ের আইল্যান্ড নামে পরিচিত ছিল।
ওকেমিন মিনিসিং আইল্যান্ডের অংথ ব্ল্যাক চেরি বৃক্ষের স্থান। ডন রিভারের পাদদেশে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। শিল্পিদের ভাবনায় আসন্ন নেবরাহডটির যে চিত্র উঠে এসেছে সেখানে রয়েছে রাস্তা, পার্ক, পথচারীদের এলাকা, আবাসন এবং এর কেন্দ্রে একটি অবাধ যাতায়াতের রাস্তার সংমিশ্রণ। ২০২৪ সালের মূল্য যে ধারণা তার তুলনায় এখন ৮০০ আরও সাশ্রয়ী আবাসন ইউনিট যুক্ত হয়েছে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন স্থান পেয়েছে। এটা অনেক বেশি পরিমার্জিত। এটা অনেক বেশি শহুরে।
এখনো যেটা অজানা তা হচ্ছে নবগঠিত কমিউনিটি থেকে পোতাশ্রয় বরাবর বিমানবন্দরটি। বিমানবন্দরটি সম্প্রসারণ এবং জেট বিমান উড্ডয়ন ও অবতরণের সুবিধার জন্য প্রাদেশিক সরকার সম্প্রতি টরন্টোর কাছ থেকে জমি অধিগ্রহণ করেছে। ওকেমিনি মিনিসিংয়ের যে নির্মাণ পরিকল্পনা তা ছোট আকৃতির টার্বোপ্রপ এয়ারক্র্যাফটের কথা মাথায় রেখে কর হয়েছে। এসব টার্বোপ্রপ এয়ারক্র্যাফট বর্তমানে আইল্যান্ড বিমানবন্দরটি ব্যবহার করছে।
সুতরাং, ফ্লাইটপথের যেকোনো পরিবর্তন আইল্যাল্ডকে ঘিরে যে ঘনত্ব ও উচ্চতার ভবনের নকশা করা হয়েছে তার ওপর প্রভাব ফেলবে। এমনটাই বলেন টরন্টোর প্রধান পরিকল্পনাবিদ জেসন থর্ন।
কিন্তু সম্প্রসারিত বিমানবন্দর দেখতে কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত এখনো জানা না যাওয়ায় আইল্যান্ডের ভবনের পরিকল্পনা এখনো অনিশ্চয়তায় রয়েছে।
হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

