
আর্মেনিয়া সফর করছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার এই সফর ইউক্রেনের প্রতিরক্ষা এবং ইউরোপে আরও বেশি বাণিজ্য ও বিনিয়োগকে ঘিরে সাজানো। এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ইউনিভার্সিটি অব অটোয়ার আন্তর্জাতিক শিক্ষার অধ্যাপক ও ককেসাস অঞ্চল বিষয়ে বিশেষজ্ঞ জঁ-ফ্রাসোয়াঁ র্যাটেলে বলেন, এটা হতাশাজনক যে, এই সফর আর্মেনিয়ায় গণতন্ত্র ও শান্তির পক্ষে কানাডার বছরের পর বছর ধরে যে সোচ্চার অবস্থান সেই উদ্দেশে মনে হচ্ছে না।
দি কানাডিয়ান প্রেসকে তিনি বলেন, আমরা আমাদের পররাষ্ট্রনীতি এবং যেসব জায়গায় আমাদের আগ্রহ সেসব ক্ষেত্রে পুরোপুরি পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে কেবল আমাদের স্বার্থ ও সুযোগের দিকে তাকানো হচ্ছে। কানাডাকে সংজ্ঞায়িত করা রীতিনীতিতে নেতৃস্থানীয় ভূমিকা নয় এটা।
প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিউনিটি সামিটের জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থান করবেন। সম্মেলনে রাজনীতি, নিরাপত্তা ও অবকাঠামোয় কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
ইউরোপের বাইরের প্রথম দেশ হিসেবে কানাডা এই সভায় অংশ নিচ্ছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে প্রতি বছর দুইবার এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য দেশ যেমন আইসল্যান্ড, তুরস্ক এবং ইউক্রেন এই বৈঠকে অংশ নিয়ে আসছে।
সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী মার্ক কার্নি একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই নেতাদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক এবং ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা।

