
অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বৃহস্পতিবার বলেন, গ্রোসারি স্টোরের মূল্য আকাশচুম্বি। তবে তথাকথিত নজরদারির ভিত্তিতে মূল্য নির্ধারণ পদ্ধতি নিষিদ্ধের ধারণা নাকচ করে দিয়েছেন তিনি। একইসঙ্গে সিটি কর্তৃপক্ষের পরিচালনায় গ্রোসারি স্টোরের পরীক্ষামূলক প্রকল্পকে সমাজতান্ত্রিক ও পাগলামো আখ্যায়িত এর নিন্দা জানিয়েছেন প্রিমিয়ার।
তবে প্রতিযোগিতা ধ্বংস করতে গ্রোসারির ক্ষেত্রে নিজের সুবিধামতো মূল্য নির্ধারণ (প্রিডেটরি প্রাইসিং) নিষিদ্ধ করতে যাচ্ছে ম্যানিটোবা। যদিও সমস্যাটি স্থানীয়ভাবে পরিলক্ষিত হয়নি। যুক্তরাষ্ট্রে এক তদন্তের পর এই পদক্ষেপ নিচ্ছে ম্যানিটোবা। যুক্তরাষ্ট্রের ওই তদন্তে দেখঅ যায়, তৃতীয় পক্ষের প্ল্যাটফরম ব্যবহারকারী কিছু অনলাইন ক্রেতার ক্ষেত্রে একই পণ্য, একই সময়ে, একই বিক্রেতার কাছ থেকে কেনা হলেও মূল্য নির্ধারণ করা হয় ভিন্ন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটির ব্যাপারে জানতে চাওয়া হলে ফোর্ড বলেন, এটা মুক্তবাজারের পরিপন্থী। কার বলুর বা বাড়ি কিংবা গ্রোসারি কম মূল্যে কেনার জন্য প্রতিযোগিতার চেয়ে উন্নত কোনো পন্থা নেই। এটাই আমরা বিশ্বাস করি। এটাই পুঁজিবাদি সমাজ, বাজার। অন্যটি সমাজতন্ত্র। সমাজতন্ত্র কাজ করে না। আপনি প্রতিটি দাম খতিয়ে দেখবেন এবং নির্দেশ দেবেন। হবে না। মূল্য নির্ধারণের ক্ষেত্রে যদি কখনো বিরোধ দেখা দেয় তাহলে আমি সেটা দেখব। কিন্তু মুক্তবাজারকে কেউ হারাতে পারে না।
নজরদারির ভিত্তিতে মূল্য নির্ধারণ নিষিদ্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একটি প্রস্তাব উপস্থাপন করেছেন এনডিপি নেতা মারিট স্টাইলিস। তিনি বলেছেন, শিকারি আচরণকে অবশ্যই প্রতিহত করতে হবে। আমাদেরকে এর আগে আগে যেতে হবে। ভোক্তাদের, কানাডিয়ানদেরকে আমাদের রক্ষা করা প্রয়োজন। এই সরকারের অধীনে গ্রোসারির দাম পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ফোর্ড গ্রোসারি স্টোরে মূল্য চাপের বিষয়টি তিনি বোঝেন। কিন্তু এজন্য দায়ী গ্যাসের মূল্য। আমি গ্রোসারি কেনাকাটায় যাই এবং দাম আকাশচুম্বি। আপনারা জানেন এর কারণ কী? গ্যাসের দাম অস্বাভাবিক বেশি। একই সঙ্গে পণ্য পরিবহন ব্যয়ও অস্বাভাবিক বেশি।

