Latest Posts

অন্টারিওর হাসপাতালগুলোর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

- Advertisement -
সর্বশেষ ছাঁটাইয়ের ঘোষণাটি এসেছে এ মাসের গোড়ার দিকে দি অটোয়া হসপিটাল থেকে

 

 

- Advertisement -

সাম্প্রতিক মাসগুলোতে অন্টারিওর বেশ কিছু হাসপাতাল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আর্থিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে তারা। এ ধরনের পরিস্থিতি ঘুরেফিরে আসবে বলে জানিয়েছেন সমালোচকরা।

সরকার চলতি বছর হাসপাতালগুলোকে নতুন করে ১১০ কোটি ডলার তহবিল দিয়েছে। তবে তাদের চাহিদা এর দ্বিগুণ বলে জানা গেছে একাধিক সূত্রে। ৭০ শতাংশের বেশি হাসপাতাল ঘাটতির পূর্বাভাস দিচ্ছে এবং কিছু হাসপাতাল পরিচালন ব্যয় নির্বাহে তাদের সংরক্ষিত তহবিল খরচ করছে।
সর্বশেষ ছাঁটাইয়ের ঘোষণাটি এসেছে এ মাসের গোড়ার দিকে দি অটোয়া হসপিটাল থেকে। তারা বলেছে, আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় এরই মধ্যে তারা আগাম অবসর, শুন্য পদ কমানো, ভ্রমণ অবরুদ্ধের প্রস্তাব দিয়েছে অধিক অর্থনৈতিক বেনিফিট পরিকল্পনার দিকে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, এসব সত্ত্বেও দুঃখজনকভাবে সামনের মাসগুলোতে কিছু পদ কমাতে হবে। এই হ্রাস আমাদের সার্বিক কর্মীবাহিনীলর ৩ শতাংশ। যদিও শুন্যপদ ব্যবস্থাপনা এবং আগাম অবসরের প্রস্তাবের মাধ্যমে জোরপূর্বক ছাঁটাই কমিয়ে আনতে কাজ করব আমরা।

বাজেটে ভারসাম্য আনতে গত বছর হাসপাতালগুলোকে তিন বছরের পরিকল্পনা করতে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থ সাশ্রয়ের কম ঝুঁকিপূর্ণ কোনো পন্থা থাকলে তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়ন করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ণ প্রস্তাবগুলো নিয়ে আঞ্চলিক ও প্রাদেশিক পরিকল্পনার টেবিলে আলোচনা করা হয়।
অন্টারিও সরকারের একাধিক সূত্র বলছে, বাজেটে ভারসাম্য আনার অনুশীলন ভালোভাবেই এগোচ্ছে। পরিবর্তন আনা সব সময়ই কঠিন।

অন্যান্য হাসপাতালের সঙ্গে সামঞ্জস্যতা আনতে নার্স পদে কর্মী ছাঁটাই করছে লন্ডন হেলথ সায়েন্সে সেন্টার। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছাঁটাইয়ের সংখ্যা ২০০ এর বেশি। হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, আগামী তিন বছরে এই সংখ্যক পদ কমানো হবে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.