Latest Posts

ভাড়াটিয়াদের সুরক্ষায় মিসিসোগার নতুন উপবিধি

- Advertisement -
প্রায় প্রতিমাসেই কোনো না কোনো সংস্কার নিয়ে কাজ করছে মিসিসোগা সিটি কাউন্সিল

প্রায় প্রতিমাসেই কোনো না কোনো সংস্কার নিয়ে কাজ করছে মিসিসোগা সিটি কাউন্সিল। এবার বাড়ির মালিকদের জন্য আরেকটি সংস্কার প্রস্তাব আনলো কাউন্সিল। ফলে সংস্কারের দোহাই দিয়ে ভাড়াটিয়াদের উচ্ছেদ করা শিগগিরই কঠিন হয়ে পরবে।

১ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই উপবিধি বাড়ি সংস্কার বা মেরামতের কারণে ভাড়াটিয়াদের উচ্ছেদ করার আগে বাড়ি মালিকদের ওপর একাধিক বাধ্যবাধকতা আরোপ করবে। সিটি কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত লাইসেন্স গ্রহণ এর মধ্যে উল্লেখযোগ্য।

- Advertisement -

সিটি কর্তৃপক্ষ বলছে, বাড়ি সংস্কারের নামে উচ্ছেদ হওয়ার অবৈধ চর্চা থেকে ভাড়াটিয়াদের আরও উন্নত সুরক্ষা দিতেই এই উপবিধি। বিদ্যমান যে চর্চা তাতে ভবনের ব্যাপক সংস্কার বা মেরামতের কারণে ভাড়াটিয়াদের উচ্ছেদে বাড়ির মালিকরা যথাযথভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেন না। প্রায় সময়ই ভাড়া বাড়ানোর জন্য তাদেরকে উচ্ছেদ করা হয়।

স্থানীয় ভাড়াটিয়া, বাড়ির মালিক এবং বৃহত্তর কমিউনিটির মতামতের ভিত্তিতে প্রন্তুত রেন্টাল রিপেয়ার্স অ্যান্ড রেনোভেশন্স লাইসেন্সিং উপবিধিটি অন্টারিও রেসিডেন্সিয়াল টেনান্সিস অ্যাক্টের (আরটিএ) সঙ্গে যুগপথভাবে বাস্তবায়িত হবে।
একজন সিটি কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, আরটিএর এন১৩ প্রক্রিয়ার পুরিপুরক হিসেবে উপবিধিটি আমরা প্রণয়ন করেছি। নতুন এই উপবিধি বাস্তবায়িত হলে কর্মীরা বেঞ্চমার্কিং বিশ্লেষণ করতে পারবেন। সেই সঙ্গে বাড়িমালিক ও ভাড়াটিয়াদের জন্য কাজ করা অ্যাডভোকেসি গ্রুপগুলোর পরামর্শ নিতে পারবে। আমরা যেটা শুনি তা হলো, এই উচ্ছেদ ভাড়াটিয়াদের ওপর বড় ধরনের আর্থিক বোঝা তৈরি করে। লাইসেন্সিং প্রক্রিয়া বাড়িমালিকদের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দিতে পারবে এবং সংস্কারের নামে উচ্ছেদের প্রবণতা ভাঙতে ভাড়াটিয়া ও বাড়িমালিকদের মধ্যে যোগাযোগ করতে পারবেন।
নতুন উপবিধির আওতায় ভাড়াটিয়াদের এন১৩ নোটিশ দেওয়ার সাতদিনের মধ্যে বাড়ির মালিকদের সিটি কর্তৃপক্ষের কাছে রেন্টাল রিপেয়ার্স অ্যান্ড রেনোভেশন্স লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

মিসিসোগার একজন বাসিন্দা শামীমুল হোসেন বলেন, মিসিসোগা সিটি কাউন্সিলের এই সংস্কার বাড়ির মালিকদের জীবনকে আরো দুর্বিসহ করে তুলবে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.