
এক সপ্তাহ থেকে শুরু হয়েছে ড্যানফোর্থ এভিনিউর মেরামত এবং নির্মাণ কাজ। ডজ-ড্যানফোর্থ থেকে ভিক্টোরিয়া পার্ক-ড্যানফোর্থ পর্যন্ত আপাতত চলবে এই সংস্কার। কতদিনে শেষ হবে এই সংস্কার কাজ? এই প্রশ্নের সদুত্তর জানতে বাংলামেইল প্রতিবেদক টরন্টো সিটির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কেউ সঠিক তারিখ জানাতে পারনেনি।
টরন্টো সিটির রাস্তা সংস্কার নিয়ে সবসময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের অসন্তোষ থাকে। কারণ ডেটলাইন অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই সিটি কাজ শেষ করতে পারে না। ফলে বাসিন্দা ও ব্যবসায়িদের ভুগতে হয়। কারণ এই সংস্কার কাজের জন্যে রাস্তা সংকুচিত করা হয়। রেগুলার গ্রাহক ভোগান্তি এড়াতে কেনাকাটা করতে আসতে চান না।
ড্যানফোর্থের বাংলা টাউন এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র। সাম্প্রতিক শুরু হওয়া সংস্কার কাজের জন্যে পরিবহন চলাচলের রাস্তা ছোট করে ফেলা হয়েছে। এমনকি পথচারি চলাচলের পথও সংকীর্ন করা হয়েছে। যে ড্যানফোর্থ ছিলো কিছুুদিন আগেও প্রচুর ক্রেতার সমাগম সেটা এখন কমতে শুরু করেছে। এমনিতেই গত কয়েকবছর সাইকেল লেন করায় ক্ষুদ্ধ ছিলেন স্থানীয় ব্যবসায়িরা।
রেডহট তন্দুরির মোহাম্মদ রফিক বললেন, সাইকেল লেনের কারণে বেশ কয়েকবছর প্রচুর ট্রাফিক জ্যাম থাকতো এই রোডে। সাইকেল লেন উঠে যাওয়ার পর এখন আবার শুরু হয়েছে এই সংস্কার। কবে শেষ হবে এই ভোগান্তি সেটা আমাদেও জানা নেই।

