Latest Posts

ইলেকট্রিক বাসেই টিটিসির ভরসা

- Advertisement -
পরিবেশ বান্ধব এসব বাস চলছে গ্রেটার টরন্টোর বিভিন্ন রুটে

টরন্টো ট্রানজিট কমিশনের প্রায় সবগুলো বাসই এখন ইভিতে রুপান্তরিত হয়েছে। পরিবেশ বান্ধব এসব বাস চলছে গ্রেটার টরন্টোর বিভিন্ন রুটে। যাত্রীরা এই পরিবর্তনকে সাধুবাদ জানাচ্ছেন। কার্বন নি:স্বরণ হচ্ছে না এবং পরিবেশ সহায়ক এসব পরিবহন স্বস্তি এনে দিয়েছে নাগরিকদের মধ্যে।

জানা গেছে, টরন্টোর সকল জনপ্রিয় রুটগুলো এখন ইভি বাসের রুটে পরিণত হয়েছে। ইলেকট্রিক হওয়ার কারণে গ্যাস রিফিলের ঝক্কি পোহাতে হচ্ছে না ড্রাইভারদের। টিটিসি ডিপোতে অফ ডিউটিতে চার্জ হচ্ছে ব্যাটারি। টিটিসির একজন মেকানিক সানিল লিঙ্গালিলম এই প্রতিবেদককে বলেন, ইভি হওয়ার কারণে নিয়মিত মেইনট্যানেন্সও কমেছে । তাছাড়া বাসের মধ্যেও স্পেসও বেড়েছে।

- Advertisement -

গত কয়েক বছর ধরেই পুরো টিটিসি সিস্টেমকে আরো আধুনিক ও সাশ্রয়ী করে গড়ে তোলার চেষ্টা চলছিলো। তারই ধারাবাহিকতায় এই পরিবর্তন। জানা গেছে, টিটিসির আয় কমেছে আগের তুলনায়। কিন্তু ব্যয় বেড়েছে। টিটিসি কতৃপক্ষ চাইছেন সেবার মান আরো উন্নত করতে। পাশাপাশি আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি করতে। বেশ কয়েকটি পরিবেশবাদি সংগঠন টিটিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

গ্রেটার টরন্টো এরিয়াতে মানুষের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। বেড়েছে ট্রাফিক জ্যাম। গণ পরিবহন ব্যবহার উৎসাহিত করতে নানা মহল থেকেই প্রচারণা অব্যাহত রয়েছে। কিন্তু সাফল্যের মুখ দেখেনি কোনো প্রচারণা। যাত্রীরা আরামদায়ক ও উন্নত সেবা আশা করেন। টরন্টো ট্রানজিট কমিশন যদি এসব চাহিদা পুরণ করতে পারে তবেই গণপরিবহন ব্যবহারে আগ্রহীরা হবে নাগরিকরা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.