
অন্টারিও লিবারেল পাটির্র এমপিপি এ্যান্দ্রেয়া হাজেল ও অন্টারিও লিবারেল ককাসের উদ্যোগে গত ৪ মার্চ স্কারবোরোর বিরিকেট কাবাব হাউজে ইফতার পার্টির আয়োজন করা হয়। অন্টারিও লিবারেল পার্টির অন্যতম নেতা মাজহার শফিকের সঞ্চালনায় এই ইফতার পার্টিতে বিপুল সংখ্যক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মাজহার শফিক বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ সৃস্টির লক্ষ্যে এই আয়োজন। এই আয়োজনের জন্যে তিনি স্কারবোরো-গিল্ডউড থেকে নির্বাচিত এমপিপি এ্যান্দ্রেয়া হাজেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই রাইডিংয়ের এমপি জন ম্যাকে বলেন, এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। অসংখ্য পরিচিতমুখকে দেখে ভালো লাগছে।
শুভেচ্ছা বক্তব্যে এ্যান্দ্রেয়া হাজেল বলেন, আমি জানি এই মাসটি সংযম ও ত্যাগের। আমার রাইডিংয়ের সকল মুসলিম ভাই-বোনদের মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।
মজাদার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

