Latest Posts

কনস্টেবলের ক্ষমতা বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

- Advertisement -
গত নভেম্বরে উত্থাপিত জাস্টিস বিলের অংশ হিসেবে বিশেষ কনস্টেবলদের জন্য নতুন নীতিমালার আলোকে দি রেস্ট্রিক্টিং পাবলিক কনজাম্পশন অব ইললিগ্যাল সাবস্ট্যান্স অ্যাক্ট, ২০২৫ এ পরিমার্জন দেখা যাবে

অন্টারিওর বিশেষ কনস্টেবলদের অতিরিক্ত ক্ষমতা প্রদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অতিরিক্ত ক্ষমতা পেলে পাবলিক প্লেসে কেউ মাদক সেবন করলে এই কনস্টেবলরা তাদেরকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন।

গত নভেম্বরে উত্থাপিত জাস্টিস বিলের অংশ হিসেবে বিশেষ কনস্টেবলদের জন্য নতুন নীতিমালার আলোকে দি রেস্ট্রিক্টিং পাবলিক কনজাম্পশন অব ইললিগ্যাল সাবস্ট্যান্স অ্যাক্ট, ২০২৫ এ পরিমার্জন দেখা যাবে। আইনটিতে শুরুতে মনোযোগ দেওয়া হয়েছিল পাবলিক পার্কে। কিন্তু প্রস্তাবিত পরিবর্তন বিশেষ কনস্টেবলদের গণপরিবহন ব্যবস্থার মতো পাবলিক প্লেসেও ক্ষমতা দেওয়া হচ্ছে। আইনটি পাস হলে পুলিশ কর্মকর্তা এবং প্রভিন্সিয়াল অফেন্সেস অফিসাররা সমান ক্ষমতা পাবেন, যার অর্থ হচ্ছে মাদক ব্যবহারকারী ব্যক্তিদের সরাসরি তা বন্ধ করতে বলতে পারবেন অথবা পাবলিক প্লেস ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারবেন অথবা প্রাদেশিক দ-বিধির আওতায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন।

- Advertisement -

বিশেষ কনস্টেবলরা বর্তমানে একজন পুলিশ কর্মকর্তার নির্দেশনায় পুলিশিং কার্যক্রম সম্পাদনে সহায়তা করে থাকেন। ফৌজদারি দ-বিধিতে সংঘটিত অপরাধ তদন্ত এর মধ্যে অন্যতম। পাবলিক প্লেসে কেউ মাদক সেবন বন্ধে অস্বীকৃতি জানালে সেক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে তাদের। তবে কোনো অবস্থাতেই অভিযোগ দায়ের এখতিয়ার তাদের নেই।

শপথ নেওয়া পিচ অফিসারদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া ভালো বিকল্প। যদিও ফৌজদারি বিধিতে স্বীকৃতদের চেয়ে এটা কম ওজনদার হতে পারে।

টিটিসিরাইডারসের একজন পরিচালক এই প্রতিবেদককে বলেন, পাবলিক প্লেস উপভোগ এবং সেখানে নিরাপদ বোধ করার অধিকার যে সবারই রয়েছে সেটা আমরা স্বীকার করি। তাই এই অতিরিক্ত ক্ষমতার কোনো প্রয়োজন নেই।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.