Latest Posts

অন্টারিওর সবচেয়ে ভালো ও খারাপ ফলাফল করা এলিমেন্টারি স্কুল

- Advertisement -
নতুন এক প্রতিবেদনে অন্টারিওর এলিমেন্টারি স্কুলগুলোর র‌্যাংকিং করা হয়েছে

নতুন এক প্রতিবেদনে অন্টারিওর এলিমেন্টারি স্কুলগুলোর র‌্যাংকিং করা হয়েছে। নিখুঁত স্কোর করে গ্রেটার টরন্টো এরিয়ার ২০টির বেশি স্কুল তালিকার শীর্ষস্থান দখল করেছে।

শুক্রবার প্রকাশিত ফ্রেজার ইনস্টিটিউটের ফলাফলে প্রদেশের ৩ হাজার ৫২টি পাবলিক, ক্যাথলিক ও স্বাধীনভাবে পরিচালিত এলিমেন্টারি স্কুলের র‌্যাংকিং করা হয়েছে। ৯টি মানদ-ের ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে। এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফিস (ইকিউএও) থেকে এগুলো নেওয়া হয়েছে। অন্টারিওর সব স্কুল প্রতিবেদনে স্থান পেয়েছে এমনটা ধরে নেওয়ার কারণ নেই বলে জানিয়েছে ফ্রেজার ইনস্টিটিউট।

- Advertisement -

র‌্যাংকিংয়ে প্রথম স্থানে আছে যৌথভাবে ৩৯টি স্কুল। এর মধ্যে রয়েছে মিসিসোগার আল-মানারত হাউটস, টরন্টোর পাবলিক স্কুল কটিংহাম, উডব্রিজের একটি ক্যাথলিক স্কুল সেন্ট অ্যাগনিস অব আসিসি এবং টরন্টোর পাবলিক স্কুল হাই পার্ক অল্টারনেটিভ।

ফ্রেজার ইনস্টিটিউট তাদের সর্বশেষ প্রতিবেদনে অন্টারিওর সেকেন্ডারি স্কুলগুলো র‌্যাংকিং করেছিল। র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি স্কোর করা চারটি স্কুলই ছিল গ্রেটার টরন্টো এরিয়ার।
সবচেয়ে বাজে ফলাফল করা জিটিএর স্কুলগুলোর মধ্যে রয়েছে স্কারবোরোর পাবলিক স্কুল উইলো পার্ক। দশের মধ্যে স্কুলটির প্রাপ্ত স্কোর মাত্র ১ দশমিক ২। নর্থ ইয়র্কের পাবলিক স্কুল বেক্রেস্টের স্কোর ১ দশমিক ৩ এবং ইয়র্কের ক্যাথলিক স্কুল সান্তা মারিয়ার স্কোর ১ দশমিক ৪।

ফ্রেজার ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো পেইজ ম্যাফারসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, তাদের সন্তানরা স্কুলে কী ধরনের ফলাফল করছে এবং অন্টারিওর অন্য স্কুলগুলোর সঙ্গে তার তুলনায় কীভাবে করা সম্ভব বাবা-মায়েদের সে সংক্রান্ত তথ্য দিচ্ছে প্রতিবেদন।

নিখুঁত স্কোর করে যৌথভাবে প্রথম স্থানে স্কুলগুলো হলো মিসিসোগার আল-মানারাত হাইটস, ব্র্যাম্পটনের আল-আমিন, উইন্ডসরের আল-সাদেক অ্যাকডেমি, ওকভিলেন আলফাজরুল বাসেম, সেন্ট ক্যাথেরিন্সের অ্যাপলউড, নর্থ ইয়র্কের অ্যাভনডেল অল্টারনেটিভ, রিচমন্ড হিলের করপার্স ক্রিস্টি, হ্যামিল্টনের করপাস ক্রিস্টি, টরন্টোর কটিংহাম, ওকভিলের ফরেস্ট হিল, সেন্ট ক্যাথেরিন্সের গ্রেসফিল্ড, স্কারবোরোর হেরিটেজ পার্ক, টরন্টোর হাই পার্ক অল্টারনেটিভ, স্কারবোরোর উরোকুইস, স্কারবোরোর ইসলামিক ইনস্টিটিউট অব টরন্টো, ক্যাম্ব্রিজের ইসলামিক স্কুল অব ক্যাম্ব্রিজ, নায়াগ্রা ফলসের কেট এস ডুরডান, মিসিসোগার কেনোলি, মিসিসোগার খাসলা মল্টন, ব্র্যাম্পটনের খাসলা কমিউনিটি, টরন্টোর নর্থমাউন্ট, ক্যাম্ব্রিজের অন্টারিও মুসলিম অ্যাকাডেমি, ওয়েল্যান্ডের প্লাইমাউথ, স্কারবোরোর পপুলরা রোড, রেড লেকের রেড লেক ম্যাডসেন, মিসিসোগার সাফা অ্যান্ড মারওয়া ইসলামিক, টরন্টোর সাথিয়া সাই, উডব্রিজের সেন্ট অ্যাগনেস অব আসিসি, সেন্ট ডেভিডসের সেন্ট ডেভিডস/লরা সেকর্ড, ইউনিয়নভিলের সেন্ট জাস্টিন মার্টার এবং টরন্টোর সেন্ট সেবাস্তিয়ান।

সবচেয়ে খারাপ স্কোর করা ১৫টি স্কুল হলো ব্র্যান্টফোর্ডের সেন্টেনিয়াল-গ্র্যান্ড উডল্যান্ডস, কার্কল্যান্ড লেকের ফেডারেল, ম্যারাথনের হলি স্যাভয়ার, মুজ ফ্যাক্টরির মিনিস্টিক, ব্র্যান্টফোর্ডের প্রিন্সেস এলিজাবেথ, কিংস্টনের রিডো হাইটস, কাপুস্কাসিংয়ের ডায়ামন্ড জুবিলি, কিংস্টনের জন গ্রেভস সিমকো, লন্ডনের ভিক্টোরিয়া, শুমাকারের শুমাকার ব্র্যান্টফোর্ডের গ্রাহাম বেল-ভিক্টোরিয়া, কোচারেনের এইলিন রাইট ইংলিশ, ট্রেন্টনের ট্রেন্ট রিভার, ম্যাটাওয়ার ইকোল সেপ সেইন্ট-অ্যানি এবং ওহসওয়েকেনের এমিলি সি. জেনারেল এস।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.