Latest Posts

বন্ধ হয়ে যাচ্ছে ম্যাটি ম্যাথিসনের রেস্তোরাঁ

- Advertisement -
কানাডার সেলিব্রেটি শেফ ম্যাটি ম্যাথিসনের টরন্টোর একটি রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে

কানাডার সেলিব্রেটি শেফ ম্যাটি ম্যাথিসনের টরন্টোর একটি রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। চালুর মাত্র চার বছরের মাথায় ঝাপি পড়ছে রেস্তোরাঁটির।

কুইন এবং রিচমন্ড স্ট্রিটের মাঝামাঝি স্পাদিনা এভিনিউয়ে অবস্থিত ক্যাজুয়াল ডাইনিং ভিয়েতনামিজ রেস্তোরাঁ কা ফে র‌্যাঙ্গ ইনস্টাগ্রামে এক ঘোষণায় জানিয়েছে, এ মাসের শেষ দিকে বন্ধ হয়ে যাচ্ছে রেস্তোরাঁটি। বেদনাহত হৃদয় ও কৃতজ্ঞতা নিয়ে আমরা জানাচ্ছি যে, ২০২৬ সালের ২৪ জানুয়ারি ক্যা ফে র‌্যাঙ্গ বন্ধ হয়ে যাচ্ছে। কারণ, আমাদের ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন ভাড়াটিয়া আমাদের প্রিয় জায়গায় উঠতে যাচ্ছে।

- Advertisement -

ফো এবং বান মির মতো জনপ্রিয় খাবার পরিবেশনকারী রেস্তোরাঁটি ২০২১ সালের শেষ দিকে ম্যাথিসন এবং তার সহ শেফ র‌্যাঙ্গ নিগুয়েন চালু করেন। ক্যা ফে র‌্যাঙ্গ তাদের ওয়েবসাইটে রেস্তোরাঁটি ভালোবাসার প্রকল্প হিসেবে উল্লেখ করেছে। এতে আরও বলা হয়েছে শেফ র‌্যাঙ্গ ম্যাটিকে এই রাস্তাটি দেখিয়েছেন।

ডাইন-ইন, টেকআউট এবং ডেলিভারির জন্য সপ্তাহে সাতদিনই খোলা থাকত রেস্তোরাঁটি। ম্যাথিসনের কোম্পানি আওয়ার হাউজ হসপিটালিটি কোম্পানির অধীনে বর্তমানে যে ছয়টি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে এটি তার অন্যতম।

রেস্তোরাঁটির সুপারিশ করেছেন মিশেলিন গাইডও। পোস্টে বলা হয়েছে, গত চার বছর এটা ছিল আমাদের বাড়ির মতো, যেখানে প্রিয়জনের সঙ্গে বসে সুস্বাদু খাবার ভাগ করে নেওয়া যেতো। আমরা এখানে যেটা করেছি সেজন্য আমরা গর্বিত এবং এই যাত্রায় যারা আমাদের সঙ্গ দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

রেস্তোরাঁটি বিদায়ী আহারে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্যাট্রনদের আমন্ত্রণ জানিয়েছে। এটা হবে তাদের জন্য শেষবারের মতো কফি এবং সেলিব্রেটি বিদায়। এখন থেকে বন্ধ হওয়ার দিন পর্যন্ত এটা চলবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.