Latest Posts

বিপদে আসবাব ও কেবিনেট মেকাররা

- Advertisement -
আসবাব, কেবিনেট ও ভ্যানিটির ওপর শুল্ক বৃদ্ধি স্থগিতের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে দি কানাডিয়ান কিচেন কেবিনেট অ্যাসোসিয়েশন

আসবাব, কেবিনেট ও ভ্যানিটির ওপর শুল্ক বৃদ্ধি স্থগিতের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে দি কানাডিয়ান কিচেন কেবিনেট অ্যাসোসিয়েশন। তারপরও শুল্কের কারণে শিল্পটি বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তারা।

ট্রাম্প গত অক্টোবরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে আসবাবের ওপর ৩০ শতাংশ এবং কেবিনেট ও ভ্যানিটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি স্থগিত করেছেন। ১ জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

- Advertisement -

অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট লুক ইলিয়াস বলেন, হ্যা, এটা একটি স্বস্তি। কিন্তু আমাদের শিল্পটি এখনো ২৫ শতাংশ শুল্কের কারণে বিপত্তির মধ্যে রয়েছে। উৎপাদন পরিবেশের এই সমস্যা আপনি রাতারাতি প্রশমন করতে পারবেন না।

তিনি বলেন, কানাডায় কিচেন কেবিনেট উৎপাদন শিল্পের আকার ৪৭০ কোটি ডলার এবং খাতটি প্রতি বছর ৬০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে থাকে। কানাডায় আবাসন বাজারের নিস্তেজতায় এমনিতেই খাতটি সমস্যায় রয়েছে। এর মধ্যে ট্রাম্পের শুল্ক আরেকটি আঘাত হিসেবে আবির্ভুত হয়েছে।

ম্যানিটোবাভিত্তিক ইলিয়াস উডওয়ার্কে কর্মরত রয়েছে ৪০০ এর বেশি কর্মী এবং তাদের উৎপাদিত পণ্যের প্রায় ৮০ শতাংশ তারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। কোম্পানির প্রেসিডেন্ট রাল্ফ ফেহর বলেন, ২৫ শতাংশ শুল্ক ক্ষতিকর। কিন্তু ৫০ শতাংশ শুল্ক হতো বিপর্যয়কর। যুক্তরাষ্ট্রের কোন নাগরিক কানাডিয়ান পণ্যের জন্য এটা পরিশোধ করতে চাইবেন? তার কোম্পানি আমেরিকান সামগ্রী ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে অ্যাপালাচিয়ান্সের হার্ডউড লাম্বার। এরপর তারা একে প্রস্তুত পণ্যে রুপান্তরিত করে এবং যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে বিক্রি করে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.