
সীমান্ত পাড়ি দিয়ে ওয়াশিংটনে প্রবেশ করায় এবং একজন বর্ডার এজেন্টের মুখে আঘাত করায় যুক্তরাষ্ট্রে এক কানাডিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফেডারেল কর্মকর্তার ওপর হামলার এক কাউন্ট এবং ওই ঘটনার পর অন্যায়ভাবে প্রবেশের ঘটনায় অভিযোগের মুখে পড়েছেন ওই নারী। মঙ্গলবার তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।
ইউ.এস. ডিস্ট্রিক্ট কোর্টের নথিতে এফবিআই অভিযোগ করেছে, ব্রিটিশ কলাম্বিয়ার সারের দক্ষিণে পিচ আর্চ সীমান্ত অতিক্রমে বাধা দেওয়া হয় ওই নারীকে। কারণ, তার কাছে একটি মারিজুয়ানা ভেপ পেন ছিল। অভিযুক্তকে পরে পিচ আর্চ স্টেট পার্কে একটি বাফার জোনে হাঁটতে দেখা যায়। উভয় দেশের লোকজন এই পার্কে একে অপরের সঙ্গে দেখা কনতে জড়ো হন।
বর্ডার এজেন্টরা সেখানে পৌঁছালে তিনি তাদের উদ্দেশে অশোভন বাক্য উচ্চারণ করেন, গ্রেপ্তারে বাধা দেন এবং একজন নারী সুপারভাইজরের মুখে আঘাত করেন।
এফবিআই বলছে, অভিযক্ত নারী তদন্তকারীদের বলেছেন যে, তাদের কুকুরটি উদ্ধারের জন্য তিনি তার প্রেমিকের দেখা করকেত এসেছিলেন। ইচ্ছাকৃতভাবে তিনি কাউকে আঘাত করেননি।
এ মাসের শেষের দিকে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

