
প্রদেশে প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত কর্মসংস্থান নিশ্চিত করতে যে যথেষ্ট বেগ পোহাতে হবে অন্টারিওর অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ভিক ফেডেলির তা ভালো করেই জানা। অটোয়া এখন বড় ধরনের সামরিক কেনাকাটার পথে দ্রুত হাঁটার অবস্থায় রয়েছে।
বিমানবাহিনী এখন সাবমেরিন ক্রয়ে তড়িঘড়ি করছে এবং সুইডিশ প্রতিরক্ষা কোম্পানি সাব কানাডার ফাইটার জেট সংযোজনের সম্ভাবনা দেখছে। প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প উন্নয়ন এবং তার হাত ধরে আসা উচ্চ বেতনের কর্মসংস্থান নিশ্চিত করার একটি প্রতিযোগিতাও চলছে।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশের প্রধান বিপণনকারী (মন্ত্রী) নভেম্বরের গোড়ার দিকে জার্মানির কিয়েলে টিকেএমএস সাবমেরিন নির্মাণ শিপইয়ার্ড পরিদর্শন করেছেন। নতুন বছরে দক্ষিণ কোরিয়ার হানওয়া শিপইয়ার্ড পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। কানাডার সাব-কন্ট্রাক্টের ক্ষেত্রে টিকেএমএস এবং হানওয়া পরস্পর প্রতিযোগী।
এখানে যা আসবে তার ওপর নির্ভর করে বলা যায়, সেটা অবশ্যই বিলিয়ন ডলারের হবে। ফেডারেল সরকার সাবমেরিন চুক্তির দিকে দ্রুত এগোচ্ছে । সরবরাহকারীর তালিকা ছোট করে এরই মধ্যে দুইটিতে নামিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের গোড়ার দিকেই সিদ্ধান্তটি হয়ে যাবে।
সাবমেরিনের বিষয়টি অন্টারিওর মাথায়ই যে প্রথম এসেছে তেমন নয়। সাবমেরিন চুক্তি থেকে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সুফল তা আসবে উভয় উপকূল থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে। কিন্তু প্রদেশে রয়েছে অন্টারিও শিপবিল্ডিং, আগে যা হেডেল নামে পরিচিত ছিল। সেই সঙ্গে আছে ৩০০ এর মতো প্রতিরক্ষা কোম্পানি। সরঞ্জাম ও সফটওয়্যার নির্মাতাও এর মধ্যে অন্তর্ভুক্ত।

