
অন্টারিও প্লেস নির্মাণের জন্য প্রিমিয়ার ডগ ফোর্ডের সরকার টরন্টোর এক্সিবিশন প্লেস অধিগ্রহণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন এনডিপির এমপিপি ক্রিস গ্লোভার। এই পরিকল্পনাকে তিনি সচেতন ভূমি দখল বলে আখ্যায়িত করেছেন। তবে এটা সঠিক নয় বলে জানিয়েছেন ফোর্ড সরকারের একজন মন্ত্রী।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্পাদিনা-ফোর্ট ইয়র্কের প্রতিনিধি বলেন, প্রদেশের ফল ইকোনমিক স্টেটমেন্টের একটি প্রভিশন গত সপ্তাহে প্রকাশিত একটি বিলে কবর দেওয়া হয়েছে। বিলে প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকারকে অন্টারিও প্লেস প্রকল্পের জন্য জমি বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং, বিলটি পাস হওয়ার অর্থ হলো এক্সিবিশন প্লেসও একই বিলের অধীনে পড়বে, যা অন্টারিও প্লেসকে নিয়ন্ত্রণ করবে এবং সরকারকে যেকোনো প্রাদেশিক ও মিউনিসিপ্যাল আইন লঙ্ঘনের অনুমতি দেবে। এটা তারা অন্টারিও প্লেসের ক্ষেত্রে এরই মধ্যে করেছে। হেরিটেজ ল ও পরিবেশ আইনও তারা লঙ্ঘন করতে পারবে।
গ্লোভার এক্ষেত্রে সরকারের বিল ৬৮ এর ১৫ অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। বিলটি রিবিল্ডিং অন্টারিও প্লেস অ্যাক্টের সংশোধন প্রস্তাব। আইনে প্রকল্পটির জন্য জমি প্রোপার্টি আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
এই এমপিপি বলেন, তার কর্মীরা এ ধরনের জমির একটি তালিকা অন্টারিওর লেজিসলেটিভ লাইব্রেরির কাছে চেয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে এক্সিবিশন প্লেস। পরিবেশগত কোনো ধরনের মূল্যায়ন ছাড়াই রাতের অন্ধারে সাড়ে আটশ গাছ যে সরকার কেটে ফেলেছে, রিবিল্ডিং অন্টাারিও প্লেস অ্যাক্টের কারণেই সেটা সম্ভব হয়েছে। সুতরাং, এখানে প্রশ্ন হচ্ছে কেন? সরকারের পরিকল্পনা কী?
ট্যুরিজম, কালচার অ্যান্ড গেমিং মন্ত্রী স্ট্যান চোর কার্যালয় থেকে সিটিভি নিউজ টরন্টোকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্কার করে বললে, আমরা এক্সিবিশন প্লেস অধিগ্রহণ করছি না।

