Latest Posts

ড্যানফোর্থে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

- Advertisement -
স্কারবোরোর ড্যানফোর্থ এভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের খবর শুনে রোববার সকালে তা নেভাতে যায় টরন্টো ফায়ার

স্কারবোরোর ড্যানফোর্থ এভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের খবর শুনে রোববার সকালে তা নেভাতে যায় টরন্টো ফায়ার। সেখানে পৌঁছে ভবনটি থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে টরন্টো পুলিশ বলেছে, সকাল সাড়ে ৮টার দিকে ড্যানফোর্থ ও ফার্মাসে এভিনিউ এলাকায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার ক্রুরা বলেছেন, ঘটনাটি ঘটেছে ৩২৪৬ ড্যানফোর্থ এভিনিউয়ের সাবেক একটি কিক বক্সিং জিমে। ভবনটিতে নির্মাণকাজ চলছে।

- Advertisement -

ক্রুরা আগুন নেভাতে সক্ষম হন এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ারফাইটাররা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

টিটিসি কর্তৃপক্ষ বলেছে, আগুনের ফলে ১১৩ ড্যানফোর্থ বাস ফার্মেসি এভিনিউ, ডেন্টন এভিনিউ এবং বাইং এভিনিউ হয়ে চলাচল করে। আগুনের ফলে সড়কটি বন্ধ করে দেওয়া হলেও পরে খুলে দেওয়া হয়। আগুনের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.