Latest Posts

স্কুল শিক্ষার্থীদের জন্য নিউট্রিশাস লাঞ্চ

- Advertisement -
সাস্কেচুয়ান পাবলিক স্কুলগুলো সম্প্রতি লেকভিউ চার্চে নতুন একটি কিচেন চালুর ঘোষণা দিয়েছে

কানাডেস গ্যাব্রিয়েলের কাছে এক হাজারের বেশি শিক্ষার্থীকে নিউট্রিশাস লাঞ্চ সরবরাহে সহায়তা চাকরির চেয়ে বেশি কিছু। এর উদ্দেশ্য প্রত্যেক শিক্ষার্থীর পুষ্টি এবং শিক্ষার জন্য প্রস্তুতি নিশ্চিত করা।

সাস্কেচুয়ান পাবলিক স্কুলগুলো সম্প্রতি লেকভিউ চার্চে নতুন একটি কিচেন চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা হবে।

- Advertisement -

গ্যাব্রিয়েল স্কুলগুলোর জন্য খাবার রান্না করছেন ১৫ বছর ধরে এবং বর্তমানে প্রোডাকশন কিচেনের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রোডাকশন কিচেনে কাজ করতে আমি সত্যিই খুব ভালোবাসি। এটা আমার কাছে খুবই আনন্দের যে, এই শিশুরা সত্যিকার ভালো গরম ও পুষ্টিকর খাবার পাচ্ছে। এর আগে আমরা প্রচুর স্যান্ডউইচ তৈরি করতাম। এখন আমরা পাঁচটি স্কুলে গরম খাবার সরবরাহ করছি। এটাতে আমি সহায়তা করতে পারছি ভেবে আমি খুবই আনন্দিত। প্রত্যেকের অনুভুতিই একই ধরনের।

সাস্কেচুয়ান পাবলিক স্কুলসের চেয়ার ও ওয়ার্ড ৪ এর ট্রাস্টি কিম স্ট্রান্ডেন বলেন, এর ফলে প্রত্যেক শিশুর স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার প্রাপ্তি নিশ্চিতে সহায়তা করবে। এর মধ্য দিয়ে শিক্ষা, বেড়ে ওঠা এবং কল্যাণেও সহায়তা করা হচ্ছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.