
টরন্টোতে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সের করুণ ছবি বেরিয়ে আসছে। প্রথমবারের মতো পুলিশ এক দশকের বেশি সময়ের উপাত্ত প্রকাশ করছে।
গত বছর টরন্টোতে ২০ হাজারের বেশি পারিবারিক অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা সহিংসতার তথ্য টরন্টো পুলিশের কাছে এসেছিল। গত এক দশক ধরেই হারটি উচ্চ রয়েছে।
টরন্টো পুলিশের তথ্য অনুযায়ী, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে। এ ধরনের উপাত্ত প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচির জন্য বেশ কাজের। বিভিন্নভাবে এই সংখ্যা কাজে লাগানো যায় এবং এগুলো কর্পোরেট কৌশলের সম্পদ বণ্টনের দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। এজন্য স্থানীয় বিভাগ এবং স্থানীয় নেবারহুড কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
যে পাঁচটি নেবারহুডে প্রতি এক লাখ মানুষের বিপরীতে আইপিভি হার সবচেয়ে বেশি সেগুলোর ওপর নতুন পুলিশ উপাত্তে বিশেষ জোর দেওয়া হয়েছে। গত বছর এ ধরনের সহিংসতার শীর্ষে ছিল ওয়েস্টন এবং সেখানে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল ২৮৪টি। এর পরের অবস্থানগুলোতে ছিল যথাক্রমে ব্ল্যাক ক্রিক, ওয়েস্টন-পেলহাম পার্ক, নিউ টরন্টো এবং বিচবোরো-গ্রিনব্রুক। সবগুলো নেবারহুডই নগরীর ওয়েস্ট এন্ডের পুলিশ বিভাগের আওতাধীন, ডা সেফ টু প্রোগ্রামের অংশ।
টরন্টো পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কমিউনিটি সংস্থাগুলো। তবে এ ধরনের সহিংসতা বন্ধে যে অনেকগুলো পদক্ষেপ প্রয়োজন এটা তার একটি।
সারভাইভর সেফটি ম্যাটার্সের আলেক্সা বার্ক্লে বলেন, আমি মনে করি, সরকারকে সমস্যাটির গুরুত্ব বোঝাতে এ ধরনের উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ।
তবে সংখ্যাটিকে হিমশৈলের চূড়ামাত্র বলে মনে করেন নর্থ ইয়র্ক উইমেন’স সেন্টারের রাচেল মরিসন।

