Latest Posts

পদত্যাগ করছেন কনজার্ভেটিভ এমপি ম্যাট জেরেনো

- Advertisement -
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন আলবার্টার কনজার্ভেটিভ এমপি ম্যাট জেরেনো

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন আলবার্টার কনজার্ভেটিভ এমপি ম্যাট জেরেনো। তবে আগামী বসন্তের আগে তার পদত্যাগপত্র কার্যকর হবে না বলে জানিয়েছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর।

জেরেনো বলেছেন, গত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করি এই আশা থেকে যে, পিয়েরে পয়লিয়েভরের নেতৃত্বে কনজার্ভেটিভদের প্রতি কানাডিয়ানরা আস্থা রাখবেন। দলটি আমাদের নিজেদের দেশে ও বাইরের বিশে^ কানাডার যে দৃষ্টিভঙ্গি তাতে পরিবর্তন আনবে। সেই লক্ষ্যে আমি ভূমিকা রাখার প্রাণান্ত চেষ্টা করেছি।

- Advertisement -

ঠিক কী কারণে পদত্যাগ করছেন বিবৃতিতে তা ব্যাখ্যা করেননি জেরেনো। তিনি বলেন, ভবিষ্যতে একবার হাউস অব কমন্সে চূড়ান্ত বক্তব্য রাখার আশা করছেন তিনি। ফলাফল যা এসেছে তা আমি প্রত্যাশা করিনি।

পদত্যাগপত্রের পর পয়লিয়েভর জেরেনোকে দশকব্যাপী তার সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী বসন্তে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর তার পরিবারের প্রতি শুভকামনা জানাচ্ছি।

লিবারেলদের পক্ষে ফ্লোর ক্রসিংয়ের চিন্তা-ভাবনা করছেন বলে জল্পনা-কল্পনার অবসান ঘটার একদিন পর সংসদ থেকে তার পদত্যাগের কথা এল। সিটিভি নিউজকে পাঠানো এক বিবৃতিতে তার কার্যালয় থেকে বলা হয়েছে, অটোয়ায় গুজব ছড়িয়ে পড়া সত্ত্বেও এমপি জেরেনো ফ্লোর ক্রস করছেন না এবং কনজার্ভেটিভ ককাসের সদস্য হিসেবে থাকছেন।

বুধবার সকালে প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয়ের জ্যেষ্ঠ দুই কর্মীর সঙ্গে জেরোনোর আলোচনা হয়েছে। ওই বৈঠকের পর সবার মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়ে যে, জেরেনো ফ্লোর ক্রস করতে পারেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.