Latest Posts

স্বস্তিতে বসবাসের মতো বেতন পাচ্ছেন না অন্টারিওর কর্মীরা

- Advertisement -
১ অক্টোবর প্রাদেশিক ন্যূনতম মজুরি ৪০ সেন্ট বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৭ দশমিক ৬০ ডলারে উন্নীত করা হয়েছে

অন্টারিওর ন্যূনতম মজুরি ও গ্রেটার টরন্টো এরিয়ায় (জিটিএ) স্বস্তিতে বসবাসের জন্য কর্মীদের ঘণ্টাপ্রতি যে হারের প্রয়োজন তার মধ্যে ববধান প্রায় ১০ ডলার। নতুন এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

১ অক্টোবর প্রাদেশিক ন্যূনতম মজুরি ৪০ সেন্ট বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৭ দশমিক ৬০ ডলারে উন্নীত করা হয়েছে, যা কানাডায় ঘণ্টাপ্রতি দ্বিতীয় সর্বোচ্চ ন্যূনতম মজুরি। কানাডায় ঘণ্টাপ্রতি মজুরি সবচেয়ে বেশি ব্রিটিশ কলাম্বিয়ায় ১৭ দশমিক ৮৫ ডলার।

- Advertisement -

এই মজুরি জিটিএতে একজন পূর্ণকালীন কর্মীর স্বস্তির সঙ্গে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মজুরির চেয়ে এখনো কম বলে জানিয়েছে অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক (ওএলডব্লিউএন)। জিটিএতে স্বস্তিতে বসবাসের জন্য মজুরি প্রয়োজন ঘণ্টাপ্রতি ২৭ দশমিক ২০ ডলার। এ হিসাবে ঘাটতির পরিমাণ ৯ দশমিক ৬০ ডলার।

লিভিং ওয়েজ হিসাব করতে ওএলডব্লিউএন বিবেচনায় নিয়েছে প্রদেশজুড়ে ১০টি অঞ্চলের তিন ধরনের পরিবারের জীবনযাত্রার ব্যয়। পরিবারগুলো হলো একক পরিবার, সিঙ্গেল প্যারেন্ট এবং দুই সন্তানসহ চারজনের পরিবার। খাবার, বাসস্থান, চাইল্ডকেয়ার, পরিবহন ও বিনোদন খরচকে বিবেচনায় নিয়ে সেগুলোর যোগ করা হয়েছে। প্রযোজ্য সরকারি কর, বেনিফিট ও ট্রান্সফারের মতো বিষয় থাকলে সেগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। সঞ্চয়কে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়নি।

ওএলডব্লিউএনের যোগাযোগ বিষয়ক পরিচালক ক্রেইগ পিকথর্ন সিটিভি নিউজ টরন্টোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আপনি যদি ন্যূনতম মজুরির চাকরি করে থাকেন তাহলে সপ্তাহে আপনার ঘাটতি থাকছে ৩৩৬ ডলার। প্রতি বছর আমরা লিভিং ওয়েজের যে হিসাব করছি লিভিং ওয়েজ ও ন্যূনতম মজুরির মধ্যকার পার্থক্য আরও বেশি বাড়ছে।

গত বছরের হিসাবে জিটিএতে ঘণ্টাপ্রতি লিভিং ওয়েজের হার ছিল ২৬ ডলার। ২০২৫ সালে তা ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তাদের হিসাব অনুযায়ী ২০২৫ সালে অন্টারিওর গ্রেটার টরন্টো এরিয়ায় ঘণ্টাপ্রতি লিভিং ওয়েজের হার ছিল ২৭ দশমিক ২০, ব্রুস গ্রে হুরন পার্থ সমকোরে ২৪ দশমিক ৬০, অটোয়াতে ২৩ দশমিক ৪০, ডাফেরিন গুয়েল্ফ ওয়েলিংটন ওয়াটারলুতে ২৩, হ্যামিল্টনে ২২ দশমিক ৬০, ইস্টে ২২ দশমিক ২০, সাউথইস্টে ২১ দশমিক ৫০, ব্র্যান্ট হাল্ডিমান্ড নরফোক নায়াগ্রায় ২১ দশমিক ৪০, নর্থে ২১ দশমিক ১০ এবং লন্ডন এলগিন অক্সফোর্ডে ২১ দশমিক শূণ্য ৫ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.