Latest Posts

জর্জ ব্রাউন কলেজের নাম পরিবর্তন

- Advertisement -
৫৮ বছর পর জর্জ ব্রাউন কলেজের নাম পরিবর্তন হচ্ছে

৫৮ বছর পর জর্জ ব্রাউন কলেজের নাম পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, জর্জ ব্রাউন কলেকজ থেকে তাদের নতুন নাম হচ্ছে জর্জ ব্রাউন পলিটেকনিক (জিবিপি)। কলেজটি ক্যারিয়ারকেন্দ্রিক প্রোগ্রামে বেশি মনোযোগ দেওয়ায় রিব্র্যান্ডিংয়ের দিকে যাচ্ছে তারা। তারা বলছে, সর্বাধুনিক শিক্ষা সুযোগ দিতে তাদের যে প্রতিশ্রুতি এটা তারই দৃষ্টান্ত। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির বিবর্তনের নতুন যুগও এটি।

এই পরিবর্তনে অন্যতম লক্ষণীয় দিক হচ্ছে কলেজে নতুন করে মাস্টার অব কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করা, যা কানাডার নির্মাণখাতের কর্মীবাহিনীর ভবিষ্যৎ নেতা তৈরিতে সহায়তা করবে। জিবিপি প্রোগ্রামটিকে রূপান্তরকালীন এই সময়ে পরিবর্তনের শক্তিশালী ইঙ্গিত বলে বর্ণনা করেছে, যা কলেজের প্রবৃদ্ধি, আকাক্সক্ষা এবং উদ্ভাবনে অঙ্গীকারাবদ্ধ থাকার প্রতিফলন।

- Advertisement -

জিবিপি প্রেসিডেন্ট ড. গারভান ফিয়ারসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই রূপান্তর শুধুমাত্র নাম পরিবর্তন নয়। শিক্ষাকে এগিয়ে নেওয়া এবং কর্মবাহিনী প্রস্তুত করার ব্যাপারে আমাদের অঙ্গীকারেরও গুরুত্বপূর্ণ প্রকাশ এটি। দ্রুত পরিবর্তনশীল শিল্পে সাফল্য পেতে এবং কানাডার উৎপাদনশীলতা শক্তিশালী করতে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষ করার ক্ষেত্রে আমাদের যে নিষ্ঠা তার প্রতিফলন হচ্ছে মাস্টার অব কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্রোগ্রাম।

অন্টারিওতে যেসব কলেজ নামের সঙ্গে পলিটেকনিক যুক্ত করেছে জর্জ ব্রাউন তাদের মধ্যে সর্বশেষ। হাম্বার এবং সেনেকাও তাদের নামের সঙ্গে পলিটেকনিক যোগ করেছে, যার উদ্দেশ্য শিল্পনির্দিষ্ট শিক্ষার ওপর জোর দেওয়া।

টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটির এক সময় নাম ছিল রায়ারসন পলিটেকনিক ইউনিভার্সিটি। ২০০২ সালে পলিটেকনিক নামটি বাদ দেয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ইগারটন রায়ারসন নাম নিয়ে উদ্বেগের কারণে ২০০২ টিএমইউ নামকরণ করা হয় বিশ^বিদ্যালয়টির। রায়াসন ছিলেন কানাডার আবাসিক স্কুল ব্যবস্থার নির্মাতা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.