
বাংলামেইলের নিয়মিত লেখক, প্রকৌশলী ও সাহিত্যপ্রেমী ননীগোপাল দেবনাথ আর নেই। গত ১ নভেম্বর তাঁর আকস্মিক প্রয়াণে কানাডার প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাহিত্য ও সংস্কৃতিমনস্ক এই প্রিয় ব্যক্তিত্বের মৃত্যুতে সহকর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ননীগোপাল দেবনাথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শনিবার, ৮ নভেম্বর।
দেহদর্শন ও অন্ত্যেষ্টিক্রিয়া সকাল ৮টা ১৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত, এরপর দাহক্রিয়া ও উপস্থিত দর্শন সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
স্থান: নর্থ টরন্টো ক্রিমেটরিয়াম, ২ স্টলওয়ার্ট ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ, গরমলি, অন্টারিও।
তাঁর তিন পুত্র ও পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন, বন্ধু, প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের শেষ বিদায়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ননীগোপাল দেবনাথের এই অপূরণীয় প্রয়াণে বাংলা মেইল পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে।

