Latest Posts

ট্রাম্পের খনিজ চুক্তি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে কানাডা

- Advertisement -
শুক্রবার মন্ট্রিয়লে এক অনুষ্ঠানে জোলি বলেন, আমরা পরিস্কারভাবেই যুক্তরাষ্ট্রকে বৃহৎ অর্থনৈতিক জাতীয়তাবাদ হিসেবে আবির্ভুত হতে দেখছি

ট্রাম্প প্রশাসন যখন জাতীয়তাবাদী অর্থনৈতিক নীতি নিয়ে এগোচ্ছে তখন দেশে গুরুত্বপূর্ণ খনিজ কোম্পানিগুলোতে মার্কিন সরকারের বিনিয়োগ মূল্যায়নের দরকার রয়েছে কানাডার। এমনটাই মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী মেলানি জোলি।

শুক্রবার মন্ট্রিয়লে এক অনুষ্ঠানে জোলি বলেন, আমরা পরিস্কারভাবেই যুক্তরাষ্ট্রকে বৃহৎ অর্থনৈতিক জাতীয়তাবাদ হিসেবে আবির্ভুত হতে দেখছি। সরকার কোম্পানিগুলোতে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করছে। বিশে^র সব সরকারের এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া দরকার। আমাদেরকেও সেটা করতে হবে।

- Advertisement -

আলাস্কায় গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্প শক্তিশালী করতে ৩ কোটি ৫৬ মার্কিন ডলরা বিনিয়োগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ট্রিলজি মেটালস ইনকর্পোরেশনে ১০ শতাংশ মালিকানা গ্রহণের কথা ঘোষণা করার পর এই মন্তব্য করলেন জোলি। নেভাডায় থ্যাকার পাস লিথিয়াম প্রকল্প উন্নয়নকারী লিথিয়াম আমেরিকাস কর্পোরেশনেরও শেয়ার অধিগ্রহণের ব্যাপারে গত মাসে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। উভয় কোম্পানিই ভ্যানকুভারভিত্তিক।

এই দুটি লেনদেন সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান জোলি। এক্ষেত্রে কোনো রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান ও বিদেশি সরকারের বিনিয়োগের জন্য ফেডারেল আইন পরিপালনের বিধান রয়েছে। ইনভেস্টমেন্ট কানাডা অ্যাক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চুক্তিগুলো মূল্যায়ন করে দেখবে সরকার।

তবে ট্রিলজি লিথিয়াম আমেরিকাসের চুক্তি বন্ধ করতে কানাডিয়ান সরকারের হাতে কতটা ক্ষমতা রয়েছে তা স্পষ্ট নয়। অথবা আদৌ সরকার সেটা করতে চায় কিনা তা পরিস্কার নয়।

ওল্ড ওয়েস্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পার্টনার ব্রায়ান ল্যাকস বলেন, কানাডা যদি লড়াইটা শুরু করে এবং যুক্তরাষ্ট্রের তহবিল পেতে এই কোম্পানিগুলো যদি কার্যক্রম স্থানান্তর করে তাহলে সম্ভবত দ্রুতই তারা সেটা করবে বলে আমি মনে করি। দুটি খনিজ কোম্পানিতেই ওল্ড ওয়েস্ট৫ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের বিনিয়োগ রয়েছে।

জোলি বলেন, এখন আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। সার্বভৌম দেশ হিসেবে থাকতে এবং গুরুত্বপূর্ণ এই খনিজের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পুঁজি আকর্ষণের উপায় খুঁজতে হবে আমাদের। সুতরাং, আমরা এখন বিভিন্ন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.