Latest Posts

অস্ত্রোপচার নিয়ে সেনেটরের অভিযোগ

- Advertisement -
সেনেটর আমিনা গার্বা বলেন, আমি কখনোই ভুক্তভোগী হতে চাইনি। আমি সবসময়ই সামনে এগোনোর লড়াই করেছি

২০০৫ সালে করা একটি অস্ত্রোপচারের ফলে তিনি যে মা হওয়ার অযোগ্য হয়ে পড়বেন চিকিৎসক তাকে তা জানাননি বলে অভিযোগ করেছেন কুইবেকের একজন সেনেটর। তার এই গল্প কানাডায় পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভূমিকা রাখতে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ মাসের গোড়ার দিকে সেনেটের ফ্লোরে তার সহকর্মীদের তার এই গল্পটি বলেন সেনেটর আমিনা গার্বা। তিনি বলেন, জোরপূর্বক বা বাধ্যতামূলক বন্ধ্যাত্বকরণের বিরুদ্ধে সেনেটে বিল আনার আগে তিনি সমর্থনের জন্য জনগণের কাছে যাবেন।

- Advertisement -

দি কানাডিয়ান প্রেসকে সেনেটর আমিনা গার্বা বলেন, আমি কখনোই ভুক্তভোগী হতে চাইনি। আমি সবসময়ই সামনে এগোনোর লড়াই করেছি। এ নিয়ে আমি আদৌ কোনো কথা বলতে চাইনি। কিন্তু এটা মেনে নিয়ে চুপ থাকাটা কঠিন।

২০০৫ সালে মন্ট্রিয়লের একটি হাসপাতালে গার্বার জরায়ু অপসারণ করা হয়। তিনি বলেন, তার আগে কয়েক বছর ধরে তিনি মেনস্ট্রুয়াল সমস্যায় ভুগছিলেন এবং একবার বিমানবন্দরে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার গাইনিকোলজিস্ট তাকে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনের জন্য বলেন, যেখানে মেনস্ট্রুয়েশনের সময় মাত্রাতিরিক্ত ব্লিডিংয়ের জন্য দায়ী কিছু কোষ অপসারণের প্রয়োজন ছিল।

এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশনের পরও গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। তবে এতে গর্ভপাত ও বিপজ্জনক স্বাস্থ্য সমস্যায় পড়ার ঝুঁকি রয়েছে। তাই এক্ষেত্রে নারীদেরকে গর্ভধারণ এড়াতে জন্ম নিরোধক বা অন্য কোনো উপায় অবলম্বনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।
গার্বা বলেন, অস্ত্রোপচারের পর তার পিরিয়ড বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে পীড়াদায়ক উপসর্গগুলোও দূর হয়ে যায় এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

২০১৬ সালে কোনো একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে পেলভিকের আল্ট্রাসাউন্ড করতে বলেন। চিকিৎসক যখন বলেন যে, তার জরায়ু নেই তখন তিনি আকাশ থেকে পড়েন। কারণ, তার ধারণা ছিল যে, ছোট একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

গার্বা বলেন, চিকিৎসক আমাকে বলেন এমনটা হতে পারে না। যে গাইনিকোলজিস্ট আপনার অস্ত্রোপচার করেছেন তাকে গিয়ে আবার এন্ডামেট্রিওসিস করতে বলেন। তাহলে তিনি বলতে পারবেন তিনি আসলে কী করেছেন।

গার্বা বলেন, ওই চিকিৎসক এরই মধ্যে অবসরে গেছেন। কিন্তু মন্ট্রিয়লের হাসপাতালটি তার চিকিৎসকের কাছে তার জরায়ু

অপসারণের বিষয়টি জানিয়ে মেডিলেক নথি তার কাছে পাঠিয়েছে। কিন্তু আসাকে কখনোই জরায়ু অপসারণের বিষয়টি জানানো ।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.