Latest Posts

মোদির সঙ্গে অনীতা আনান্দের বৈঠক

- Advertisement -
পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ

দুই বছর ধরে কূটনৈতিক টানাপড়েনের পর ভারত ও কানাডা সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে। এরই অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনীতা আনান্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অনীতা আনান্দ। সেখানে তার তিনদিনের আনুষ্ঠানিক ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে তাকে।

- Advertisement -

তিনি বলেছেন, এই গ্রীষ্মের শুরুর দিকে জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয় তা এগিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়।

এর কিছুক্ষণ পর আনান্দ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে যৌথ একটি বিবৃতিও প্রকাশ করেন। বিবৃতিতে দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের পথরেখার কথা উল্লেখ করা হয়েছে।

তারা বলেছেন, বাণিজ্য সহযোগিতার প্রাথমিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আগামী বছরের গোড়ার দিকে কানাডা-ভারত সিইও ফোরাম পুনরায় শুরু করা। এর উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন প্রযুক্তি, অবকাঠামো, কৃষি-খাদ্য ও ডিজিটাল উদ্ভাবনে বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ব্যবসায়ী নেতাদের একত্রিত করা।

অন্য প্রাথমিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবেশাধিকার সম্প্রসারণে অংশীদারিত্ব, জ¦ালানি সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ে আলোচনা চালু এবং জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.