Latest Posts

নতুন সিইও নিয়োগ দিল ইন্টিরিয়র হেলথ

- Advertisement -
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে সিলভিয়া ওয়েরের নাম ঘোষণা করেছেন ইন্টিরিয়র হেলথ

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে সিলভিয়া ওয়েরের নাম ঘোষণা করেছেন ইন্টিরিয়র হেলথ। জুন থেকে তিনি অন্তবর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ইন্টিরিয়র হেলথের সিইওর দায়িত্ব পালন করেন সুজান ব্রাউন। তার দায়িত্বে আসার পর ওয়ের বলেন, স্থায়ীভাবে দায়িত্বটি গ্রহণের সুযোগ পাওয়ায় আমি উল্লসিত।

- Advertisement -

স্বাস্থ্য কর্তৃপক্ষে ওয়েরের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এর আগে তিনি আইএইচের আর্থিক ও অবকাঠামো টিমের নেতৃত্ব দেন এবং বাইরের অংশীদারদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

ওয়ের বলেন, তিনি তার সময় ব্যয় করেছেন দক্ষিণ অন্টারিওজুড়ে বিভিন্ন কমিউনিটি, চিকিৎসক ও কর্মীদের সঙ্গে যোগাযোগ করে। আশাবাদী হলেও সামনের পত অতোটা সহজ নয় বলে স্বীকার করেন তিনি। এখানে চ্যালেঞ্জ যে রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

এসব চ্যালেঞ্জ সাম্প্রতিক বছরগুলোতে ইন্টিরিয়র হেলথকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। হাসপাতালের কর্মী সংকট থেকে শুরু করে সেবা বিঘিœত হওয়া এবং সর্বোপরি আস্থা ফিরিয়ে আনার ব্যাপক চাপের মধ্যে রয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষটি।

কেলোনা-মিশনের প্রতিনিধি এবং ব্রিটিশ কলাম্বিয়ার কনজার্ভেটিভ এমএলএ গ্যাভিন ডিউ বলেন, সময় এখন সবকিছু নতুন করে শুরু করার। আমি আশাবাদী হতে চাই যে, সবকিছু নতুন করে করার এটা একটি সুযোগ। যারা এখানে কাজ করেন এবং যারা এর ওপর নির্ভরশীল উভয়েরই ব্যবস্থাটির প্রতি আস্থা ও বিশ^াস ফিরিয়ে আনা খুব বেশি প্রয়োজন।

ওয়ের বলেন, ইন্টিরিয়র হেলথের সিইও হিসেবে তার লক্ষ্য হচ্ছে সম্পর্ক পুনপ্রতিষ্ঠিত করা এবং আস্থা ফিরিয়ে আনা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.