
এডমন্টনের স্পষ্টভাষী ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক মারা গেলেন তার প্রিয় কাজটি করতে গিয়েই। ডা. ড্যারেন মার্কল্যান্ড ২১ সেপ্টেম্বর আলবার্টার ফুটহিলে নরডেগের কাছে মাউন্টেন বাইকিং দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
গত সপ্তাহে তার ভক্তরা তার কেবিনে বসে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সর্বশেষ পোস্টে মার্কল্যান্ডে এইমাত্র কাটা কাঠের স্তুপের পাশে তাকে দেখা যায়। তাতে লেখেন, শীতের জন্য প্রস্তুত এবং একইসঙ্গে ক্লান্ত।
গ্লোবাল নিউজ ২০২০ সালে এই আইসিইউ চিকিৎসক এবং নেফ্রোলজি বিশেষজ্ঞের প্রোফাইলিং করে। তাতে দেখানো হয় কীভাবে তিনি নিয়মিত বাইকিং ও নর্থ সাস্কেচুয়ান নদীতে ক্যানোয়িংয়ের পাশাপাশি সেন্ট্রাল এডমন্টনের রয়্যাল আলেক্সান্দ্রিয়া হসপিটালে তার চাকরিটি করেন।
এডমন্টন জোন মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন বলেছে, ২০ বছরের বেশি সময় ধরে মার্কল্যান্ড রয়্যাল আলেক্সান্দ্রিয়া হসপিটালে ইনটেন্সিভিস্ট ও নেফ্রোলজিস্ট হিসেবে কাজ করেন। আমাদের অনেকেই কাতে চিনি একজন যতœবান চিকিৎসক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে। প্রায় সময়ই আমরা তার সাইক্লিং অ্যাডভেঞ্চার প্রত্যক্ষ করে থাকি। সেই সঙ্গে সামাজিক যেগাাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। আমাদের পক্ষ থেকে ডা. মার্কল্যান্ডের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মার্কল্যান্ডের জন্ম তার মা অ্যালিস ও বাবা জেরাল্ড মার্কল্যান্ডের ঘরে আলবার্টার রিমবেতে। তিনি বেড়ে ওঠেন এডমন্টনের পশ্চিমে পাথুরে সমতলে। চিকিৎসক হিসেবে মার্কল্যান্ড প্রশিক্ষণ নেন ক্যালগেরিতে এবং তার জীবন গড়েন এডমন্টনে। এখানেই তিনি একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও আগ্রহী সাইক্লিস্ট হিসেবে ব্যাপক পরিচিত।
মহামারির সময় জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরব ছিলেন মার্কল্যান্ড। আইসিইউতে তার রোগীদের হৃদয়বিদারক সব গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন। রোগী এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা উভয় নিয়েই তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
কমিউনিটির প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে তিনি কুইন এলিজাবেথ দ্বিতীয় প্লাটিনাম জুবিলি পদক পান। মার্কল্যান্ডের আকস্মিক এই মৃত্যুতে কানাডাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার বিকালে বলেন, এ সপ্তাহের গোড়ার দিকে ডা. ড্যারেন মার্কল্যান্ডের আকস্মিক মৃত্যু আমাকে ব্যথিত করেছে। ড্যারেন ছিলেন রোগী, স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য নিরলস ও উচ্চকণ্ঠ। কাজ আমাদের দেশকে শক্তিশালী করেছে।

