Latest Posts

নোভা স্কশিয়ার অধিকাংশ কারের আসন সঠিকভাবে ব্যবহার করা হয় না

- Advertisement -
নোভা স্কশিয়ায় শিশুদের জন্য কার অথবা বুস্টারের প্রতি দশটি আসনের মধ্যে আটটিই সঠিকভাবে ব্যবহার করা হয় না

নোভা স্কশিয়ায় শিশুদের জন্য কার অথবা বুস্টারের প্রতি দশটি আসনের মধ্যে আটটিই সঠিকভাবে ব্যবহার করা হয় না। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এই অবস্থায় গবেষকরা বলছেন, এ ব্যাপারে পরিবারগুলোর জন্য এ সংক্রান্ত শিক্ষা জরুরি হয়ে পড়েছে।

গত বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত প্রদেশের ৩৩টি কমিউনিটির এক হাজার ৫ জন শিশু যাত্রীর ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। গবেষণাটিতে কাজ করেছেন ডালহৌসি ইউনিভার্সিটির মাস্টার্সে শিক্ষার্থী ট্যানার ভ্যান এভরি। তিনি বলেন, এক-তৃতীয়াংশ কার শিশুদের জন্য আলাদা কোনো আসন আদৌ ব্যবহার করে না। সঠিকভাবে ব্যবহারের প্রসঙ্গ তো দূরে থাক।

- Advertisement -

আইডব্লিউকে হেলথের শিশুদের জখম প্রতিরোধ কর্মসূচি চাইল্ড সেফটি লিঙ্কের সঙ্গে যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব ডালহৌসি। গবেষণায় সবচেয়ে বেশি যে ত্রুটি পাওয়া গেছে হারনেসে, যেগুলো খুবই আলগা। এ ছাড়া কারের আসনগুলোও গাড়ির সঙ্গে নিরাপদভাবে লাগানো পাওয়া যায়নি।

চাইল্ড সেফটি লিঙ্কের ক্যাথেরিন হাটকা বলেন, বিষয়টি আপনার রেস কারের হারনেস, আপনার প্যারাশুটের, যেগুলো আপনার জীবন রক্ষাকারী ডিভাইস। কোনো কিছু যদি ঘটে, কেউ যদি আপনার কারকে ধাক্কা দেয় তাহলে আপনি যাতে ছিটকে না পড়েন সেটা নিশ্চিত করতে চাই আমরা।

এগুলোর অপব্যবহার বৃদ্ধির প্রবণতাও দেখতে পেয়েছে সংস্থাটি। হাটকার তথ্য অনুযায়ী, কেবলমাত্র রিয়ার ও ফরোয়ার্ড-ফেসিং কার সিট সংক্রান্ত ২০২৪ সালের উপাত্ত বলছে, ৮৪ শতাংশ ক্ষেত্রে অন্তত একটি হলেও ত্রুটি ছিল। ২০১২ সালে একই ধরনের গবেষণায় ৭৩ শতাংশ কার সিটের অপব্যহার পাওয়া গিয়েছিল।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.