গত ২৯ সেপ্টেম্বর টরন্টোর বার্চমাউন্ট রোডে অবস্থিত হিন্দু ধর্মাশ্রম মন্দিরের বাৎসরিক শারদ সংকলন নীলকমলের পাঠ উন্মোচন করেন বিশিষ্ট লেখক, গবেষক, টেলিভিশন ব্যক্তিত্ব সুব্রত কুমার দাস। তখন মঞ্চে উপস্থিত ছিলেন সংকলনের সম্পাদক সুজিত কুসুম পাল, এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু, সংকলনের লেখকবৃন্দ এবং সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ।
সুব্রত কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে মন্দিরগুলোর শারদ আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই আয়োজন সকল বয়সের, সকল ধর্ম ও লিঙ্গের মানুষের উৎসবে পরিণত হয়েছে।
এই আয়োজনের শুরুতে সুব্রত কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দিরের প্রাক্তন সভাপতি কৃষিবিদ নেপাল রায়। শুভেচ্ছা বক্তব্য দেন ডঃ অরুনেন্দু ভৌমিক, আশীষ রায় ও চিত্ত ভৌমিক।
পাঠ-উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন সুজিত কুসুম পাল। তিনি কানাডার সাহিত্যের সাথে বাঙালি লেখকদের সংযোগ সেতু নির্মাণে সুব্রতর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ করা যেতে পারে যে, টরন্টোর হিন্দু ধর্মাশ্রম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিলো ২০০০ সালে। শুরুর বছর থেকে তাঁরা দুর্গাপূজা উপলক্ষ্যে নীলকমল নামের একটা সাহিত্য সংকলন প্রকাশ করে চলেছেন। এই সংকলনে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা প্রকাশ করা হয়ে থাকে। সংকলনের শিশু-কিশোর বিভাগ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় দ্বিতীয় প্রজন্মের বাঙালিদের জন্য অবারিত এক আয়োজন।