
ব্রিটিশ কলাম্বিয়ায় স্টারবাকসের বেশ কিছু স্টোর বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবাল নিউজ। স্টারবাকস বন্ধ স্টোরগুলোর তালিকা প্রকাশ না করলেও গ্লোবাল স্বাধীনভাবে বন্ধ হওয়া স্টোরগুলোর ব্যাপারে খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে।
২৭ অক্টোবরের পর স্টারবাকসের যেসব স্টোর আর খুলবে না সেগুলো হলো ১৭৬ ব্রিউ স্ট্রিট, পোর্ট মুডি; ১০১৫১ নাম্বার থার্ড রোড, রিচমন্ড; অস্টিন স্টেশন, ২৬৬২ অস্টিন অ্যাল্ডার ক্রসিং, ৩২৭৮ কিং জর্জ, সারে এবং ২০৩৫ ইউকন স্ট্রিট, ভ্যানকুভার।
স্টারবাকসের একজন মুখপাত্র বলেন, কার্যক্রম পর্যালোচনার সময় আমরা এমন কিছু কফিহাউস চিহ্নিত করেছিল যেগুলো গ্রাহক ও অংশীদারদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না। অথবা আমরা সেখানে আর্থিক পারফরমেন্স ভালো দেখছি না। এবং এই স্টোরগুলো বন্ধ হয়ে যাবে।
স্টারবাকস কানাডা বলেছে, এই অর্থবছরের শেষে তারা কানাডায় কমপক্ষে ১৮ হাজার ৩০০ স্থানে কার্যক্রম পরিচালন করবে।
ওই মুখপাত্র বলেন, ২০২৬ অর্থবছরে আমাদের কফিহাউসের সংখ্যা বাড়বে। কারণ, আমাদের ব্যবসায় বিনিয়োগ আমরা অব্যাহত রেখেছি।
স্টারবাকস বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তারা ৯০০ এর মতো নন-রিটেইল কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে।

