
অন্টারিওতে যে দেড় লাখের বেশি লাইসেন্সধারী নিরাপত্তা প্রহরী আছেন তাদের জন্য দরকারি প্রশিক্ষণ হালনাগাদ ও শক্তিশালী করার এখনই সময় বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষ করে খুচরা বিক্রয়কেন্দ্রে চুরির ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটা প্রয়োজণ। এসব নিরাপত্তা প্রহরী দোকান, রেস্তোরাঁ ও ভেন্যুর নিরাপত্তা দিয়ে থাকে।
সেনেকা কলেজের জননিরাপত্তার অধ্যাপক ইয়ান মেসেঞ্জার বলেন, অন্টারিওর রয়েছে একক লাইসেন্স। এবং সেই একক লাইসেন্সের বলে আপনি কোনো ব্যস্ত রিটেইল পরিবেশে কাজ করেন বা কোনো পাব বা ক্লাবে যোর সুপারভাইজার হিসেবে কাজ করেন বা অথবা আপনি ট্রানজিটে কাজ করেন বা আপনি গহনা বা নগদ অর্থ দেখভাল করেন আপনি সশস্ত্র নিরাপত্তা প্রহরী।
সংঘবদ্ধ রিটেইল চুরির ফলে ২০২৪ সালে কানাডাজুড়ে ক্ষতি হয়েছে ৯০০ কোটি ডলার। রিটেইল চুরির ঘটনায় প্রায় সময়ই প্রথম সাড়াদাতা থাকেন নিরাপত্তা প্রহরীরা। রিটেইল স্টোরগুলোতে এই যে চুরির ক্ষতি তা শেষ পর্যন্ত যায় গ্রাহকের ওপর।
মেসেঞ্জার যুক্তরাজ্যে পুলিশ কর্মকর্তা ছিলেন। সেখানে ভিন্ন ভিন্ন নিরাপত্তা প্রহরীর ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকে। বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, স্তরবিশিষ্ট এই ব্যবস্থা সত্যিকার অর্থেই এই স্বীকৃতি দেয় যে প্রত্যেক ভূমিকাই ভিন্ন। প্রত্যেক পরিবেশে থাকে ভিন্ন ভিন্ন ঝুঁকি। সেখানে ভিন্ন ভিন্ন দক্ষতা প্রয়োজন হয়, যা ৪০ ঘণ্টার একক প্রশিক্ষণে অর্জন করা সম্ভব নয়।
অন্টারিওতে ৪০ ঘণ্টার প্রশিক্ষণের বেশিরভাগই অনলাইনে। আগ্রহী নিরাপত্তা প্রহরীদের অবশ্যই ফার্স্ট এইড প্রশিক্ষণও থাকতে হবে এবং পরীক্ষায় বসতে হবে।
প্রাদেশিক সরকার বলছে, তারা লাইসেন্সিং প্রক্রিয়ায় স্তর ব্যবস্থা যোগ করার বিষয়টি নিয়ে কাজ করছে। এবং সলিসিটর জেনারেল মাইকেল কার্জনার নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণ আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক জননিরাপত্তা আইনে প্রশিক্ষণে পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

