
যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন সেবা আরও ছোট করে আনছে এয়ার কানাডা। সেই সঙ্গে জেট ফুয়েলের উচ্চ মূল্য দেশব্যাপী এয়ারলাইন সূচি নতুন করে সাজানো অব্যাহত রয়েছে।
উড়োজাহাজ পরিবহন সংস্থাটি বৃহস্পতিবার সিটিনিউজকে বলেন, চারটি মৌসুমি রুট প্রত্যাশিত সময়ের কয়েক সপ্তাহ আগেই বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৭ সালে রুটগুলো পুনরায় চালু করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও প্রাথমিক পরিকল্পনায় গ্রীষ্মের শেষ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট পরিচালনার কথা ছিল। বন্ধ হতে যাওয়া রুটগুলোর মধ্যে রয়েছে টরন্টো, ভ্যানকুভার ও মন্ট্রিয়ল থেকে মাঝারি আকারের যুক্তরাষ্ট্রের শহর, যেগুলোর চাহিদা ব্যাপকভাবে মৌসুমি চাহিদার ওপর নির্ভর করে।
এয়ার কানাডা বলছে, এই সিদ্ধান্ত সরাসরি জেট ফুয়েলের বর্তমান দামের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক মাসগুলোতে জেট ফুয়েলের দাম ব্যাপক বেড়েছে, যা একাধিক কানাডিয়ান এয়ারলাইন্সকে ধারণক্ষমতা হ্রাস, ভাড়া বৃদ্ধি অথবা সূচিতে সমন্বয় আনতে বাধ্য করছে।
এয়ারলাইনটি বলছে, ক্ষতিগ্রস্ত সব গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে এবং বিকল্প ভ্রমণের প্রস্তাব দেওয়া হবে অথবা পুরো অর্থ ফেরত দেওয়া হবে। তবে এটা নির্ভর করছে যোগ্যতার ওপর।
এয়ার কানাডা আগেভাগেই যেসব রুট বন্ধ করতে যাচ্ছে তার মধ্যে টরন্টো-স্যাক্রামেন্টোর শেষ ফ্লাইটটি পরিচালিত হবে ১ আগস্ট, ভ্যানকুভার-র্যালেইর ২৯ জুলাই, টরন্টো-কার্লেস্টন ৬ সেপ্টেম্বর এবং মন্ট্রিয়ল-অস্টিন ৭ সেপ্টেম্বর।
চারটি রুটই গ্রীষ্ম মৌসুমি সেবা হিসেবে বিপণন করা হয়। কিন্তু এয়ার কানাডা বলছে, শিল্পটির ওপর খরচের যে চাপ তাতে করে আগেভাগেই রুটগুলোতে ফ্লাইট সেবা বন্ধ করে দেওয়া জরুরি ছিল। বন্ধ হওয়া ফ্লাইট বুকিং করা গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। বিকল্প রুটে পুনরায় বুকিং অথবা অর্থ ফেরতÑযার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি গ্রহণ করা হবে।

