Latest Posts

গভর্নর জেনারেল হিসেবে জুনে শপথ নিচ্ছেন লুইস আরবার

- Advertisement -
কানাডার পরবর্তী গভর্নর হিসেবে ৮ জুন শপথ নেবেন লুইস আরবার

কানাডার পরবর্তী গভর্নর হিসেবে ৮ জুন শপথ নেবেন লুইস আরবার। কানাডিয়ান হেরিটেজ ডেভেলপমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার ঘোষণা করেন যে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি লুইস আরবার মেরি সিমনের স্থলাভিষিক্ত হবেন। সিমন ২০২১ সালে কানাডার প্রথম আদিবাসী ভাইসরিগ্যাল হন।

- Advertisement -

সাবেক দক্ষ জুরিস্ট আরবার দুই ভাষাতেই সাবলিলভাবে কথা বলতে পারেন। এর আগে তিনি জাতিসংঘ মানবাধিকার কমিশনার এবং দি হেগে প্রধান কৌসুলি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাবেক যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাসীন সরকারপ্রধান হিসেবে স্লোবোদান মিলোসেভিচকে অভিযুক্ত করার মধ্য দিয়ে ইতিসা সৃষ্টি করেন ৭৯ বছর বয়সী আরবার।

১৯৪৮ সালে জেনোসাইড কনভেনশন প্রতিষ্ঠিত হওয়ার পর গণহত্যার প্রথম রায় বের করে আনেন মন্ট্রিয়লের এই বাসিন্দা। রুয়ান্ডার সাবেক এক মেয়রের বিরুদ্ধে মামলায় এই রায় পান তিনি। এ ছাড়া যৌন আক্রমণকে মানবতাবিরোধী অপরাধ হিসেবেও প্রথম সওয়াল করেন তিনি।

কিং চার্লস এরই মধ্যে আরবারের নিয়োগে অনুমোদন করেছেন এবং ২০২২ সালে সিংহাসনে আরোহণের পর এটাই তার প্রথম অনুমোদন।

গভর্নর জেনারেল হচ্ছেন কানাডায় রাজার প্রতিনিধি। এটি একটি সাংবিধানিক দায়িত্ব, যার মধ্যে আছে দেশে ও দেশের বাইরে কানাডাকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কমান্ডার ইন চিফ হিসেবে ভূমিকা পালন করা। তার আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে রয়েছে কেবিনেট মন্ত্রীদের শপথ পাঠ করানো, সংসদ মূলতবি ও বিলুপ্ত করা এবং কোনো বিলকে আইনে পরিণত হতে রাজকীয় সম্মতি দেওয়া।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.