
কানাডায় দাবিকৃত গড় বাড়ি ভাড়া তিন বছর আগের সমপর্যায়ে ফিরেছে বলে নতুন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বছরওয়ারি টানা ১৯ মাসের মতো এপ্রিলে দাবিকৃত ভাড়া হ্রাস পেয়েছে।
রেন্টালসডটসিএ এবং আরবানেশনের সর্বশেষ মাসিক বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দাবিকৃত বাড়ি ছিল গড়ে ২ হাজার ২৭ ডলার, ২০২৫ সালের এপ্রিলের তুলনায় যা ৪ দশমিক ৭ শতাংশ কম। বিশ্লেষণটি করা হয়েছে আরবানেশনের লিস্টিং নেটওয়ার্কে দাবিকৃত ভাড়ার ভিত্তিতে।
তবে মাসিকভিত্তিতে এপ্রিলে দাবিকৃত বাড়ি ভাড়া মার্চের তুলনায় দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বসন্ত ও গ্রীষ্ম মৌসুমে বাড়ি ভাড়ার চাহিদা সাধারণত বেড়ে যায়।
এপ্রিলে পারপাস-বিল্ট অ্যাপার্টমেন্টের ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে গড়ে ২ হাজার ২৭ ডলার। তবে কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্টের দাবিকৃত আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ ডলারে।
আরবানেশনের প্রেসিডেন্ট শন হিল্ডারব্র্যান্ড বলেন, গড় বাড়ি এখন এক বছর আগের তুলনায় প্রায় ১০০ ডলার কমেছে। আর ২০২৪ সালের তুলনায় কমেছে ৭ দশমিক ৪ শতাংশ।
দাবিকৃত বাড়ি ভাড়া অব্যাহতভাবে কমলেও কোভিড-১৯ মহামারি চলাকালে ২০২১ সালের এপ্রিলের রেকর্ড সর্বনি¤েœর তুলনায় এখনো ২১ দশমিক ৯ শতাংশ বেশি আছে।

