
টরন্টো এফসি এই শনিবার ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক আকৃষ্ট করতে যাচ্ছে। কারণ, বৈশি^ক সুপারস্টার লিনেল মেসি ইন্টার মায়ামির হয়ে বিএমও ফিল্ডে ফিরছেন।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ৯ মের ওই ম্যাচের জন্য ৪৫ হাজারের কিছু কম টিকিট বিতরণ করা হয়েছে। এটা কেবল রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিই নয়, বিএমও ফিল্ড ২০২৬ সালের ফিফা বিশ^কাপ মোডে রূপান্তরিত হওয়ার আগে চূড়ান্ত হোম গেম।
মেসির উপস্থিতি সিটিজুড়ে দর্শক উপস্থিতি বাড়াবে বলে মনে করা হচ্ছে। যেমনটা হয়েছিল ২০২৫ সালে তার শেষ সফরে। ওই সময় টরন্টোর ওয়াটারফ্রন্ট, ট্রানজিট করিডোর এবং লিবার্টি ভিলেজ আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তিকে দেখার জন্য দর্শকে ভরে গিয়েছিল। এবারের দর্শক আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
ভক্তদের অবশ্যই টিকিটে তালিকাভুক্ত গেট দিয়ে প্রবেশ করতে হবে। এবং ক্লাব কর্তৃপক্ষ কোনো ধরনের ঝামেলা এড়াতে স্বাভাবিক সময়ের চেয়ে আগে পেঁৗঁছে যাওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে।

