
অস্ট্রেলিয়ায় আইকিয়া একটি মেগা স্টোর নির্মাণ করছিল খুব বেশিদিন হয়নি। ফার্নিচার কোম্পানিটির কয়েকশ কর্মীর প্রয়োজন ছিল। এজন্য তারা স্থানীয় পত্রিকা বা অনলাইনে বিজ্ঞাপন দিতে পারত। কিন্তু তারা খুবই আগ্রহোদ্দীপক উপায় অবলম্বন করে এজন্য।
আপনি যদি আইকিয়া থেকে কোনো আসবাব কিনে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে, নিজে নিজে তা সংযোজনের জন্য তারা নির্দেশিকাসহ একটি বক্স নিয়ে আসে। ফার্নিচারের প্রতিটি বক্সের সঙ্গে আইকিয়া নির্দেশিকার অতিরিক্ত একটি কাগজ জুড়ে দেয়, যাতে লেখা ছিল: ক্যারিয়ার ইনস্ট্রাকশন: অ্যাসেম্বল ইয়োর ফিউচার।
এতে বলা হয় যে, আইকিয়া কর্মী খুঁজছে এবং কীভাবে আবেদন করতে হবে সেই নির্দেশিকা বলে দেয়। এটা ছিল খুবই দারুণ একটি ধারণা।
প্রথমত, আইকিয়ার নির্দেশিকা সম্পর্কে তাদের গ্রাহকরা ভালোমতোই জানে। দ্বিতীয়ত, তারা সরাসরি আইকিয়া গ্রাহকদের সঙ্গে কথা বলে। অন্য ভাষায়, সেইসব মানুষের সঙ্গে যারা এরই মধ্যে ব্র্যান্ডটিকে ভালোবেসেছেন। তৃতীয়ত, শিটটি তাদের পরিবার ও বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া। এটাই ধারণাটির সবচেয়ে লক্ষণীয় দিক। গ্রাহকরাই চাকরির বিজ্ঞাপনটি প্রচার করছেন। গণমাধ্যমে বিজ্ঞীপন বাবদ কোনো অর্থই ব্যয় হচ্ছে না। কোনো পোস্ট করারও প্রয়োজন পড়েনি।
ক্যারিয়ার ইনস্ট্রাকশন ২৮০টি পদের বিপরীতে ৪ হাজার ২০০ আবেদন আকৃষ্ট করতে সক্ষম হয়। এটা খুবই দারুণ ইনসাইট দ্য বক্স চিন্তা।

