Latest Posts

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং সম্মাননা

- Advertisement -

গত শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ টরন্টোর ওয়েস্ট রুজ কমিউনিটি সেন্টারে শতাধিক এলামনাই শিক্ষক ও শিক্ষার্থীর মুখরিত উপস্থিতিতে দুটি পর্বে চুয়াক ইনক্ এর অভিষেকের পাশাপাশি সম্মানিত উপদেষ্টা মন্ডলী, আঞ্চলিক প্রতিনিধি ও সদস্য সম্মাননাও অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে কানাডা প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা ক্যাম্পাসজীবনের স্মৃতিচারণায় মগ্ন হয়ে একটা নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্য তাপস ভট্টাচার্যের ল‍্যান্ড একনলেজমেন্ট পাঠ, বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন এবং কোষাধ্যক্ষ নাসিমা বেগম লাভলীর শোক প্রস্তাব উত্থাপন ও ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। তারপর নির্বাচন কমিশনার ড. এ টি এম জামাল উদ্দিন ও বাহাউদ্দিন রতন এর শপথ বাক্য পাঠের মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এর পরেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় সম্মানিত শিক্ষক, উপদেষ্টা ও আঞ্চলিক কমিটির সদস‍্যদের।

নবনির্বাচিত সভাপতি শামসুদ্দিন খালেদ সেলিমের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব ঘোষ ও ফেরদৌসী মুন্নী অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক ও উপদেষ্টাদের উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রফেসর কাজী সদরুল হক, প্রফেসর ড. শাহাদাত হোসেন খান, প্রফেসর কান্চন কুমার পুরোহিত, ড. এ টি এম জামাল উদ্দিন, সারওয়ার সেলিম, ড. মিজানুর রহমান, ড. আজিজুল হক, বাহাউদ্দিন রতন, শফিক তরফদার,ড. মোজাম্মেল হক, ড. আনোয়ার সাদাত, স‍ব‍্যসাচী চক্রবর্তী, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ,ফরিদ উদ্দিন খান সিদ্দিকী,নাসির আহমেদ, মোঃ ইমাম উদ্দিন,মিনারা বেগম, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

আন্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আলম ভূঁইয়া, কাজী আমিরুল ইসলাম, শামীমা নাসরিন, মানস রক্ষিত, আবুল কালাম আজাদ, বিপ্লব মোদক, মুস্তাফিজুর রহমান, সীমা নাথ, শাহজাহান রিপন প্রমুখ।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে স্পনসরদের অবদান এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শুরু হয় “স্পনসরস্ অ্যাপ্রিসিয়েশন” পর্বে আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় তাদের, যাদের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। এই পর্বটি সুন্দরভাবে উপস্থাপনা করেন সংগঠনের সহ-সভাপতি শরীফা কামাল মশী।

সাংস্কৃতিক সম্পাদক কাজী আবদুল বাসিত ও সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমার সুন্দর উপস্থাপনায় পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় চুয়াক ইনক্ শিল্পী মুক্তা পাল, সীমা নাথ, মেহজাবীন ওসমান ও আর্য নাথের পাশাপাশি টরন্টোর দুই প্রখ্যাত শিল্পী সুমনা গাঙ্গুলি এবং চন্দন পাল তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তাদের সুরেলা পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়, ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি ক্যাম্পাস জীবনের স্মৃতিতে—যেখানে অতীত ও বর্তমান এক সুতোয় গাঁথা হয়ে যায়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে সুস্বাদু নৈশভোজে আপ্যায়িত করা হয়।

প্রায় চার শতাধিক নবীন- প্রবীণ প্রাক্তনীদের উপস্থিতিতে এই স্মরণীয় সন্ধ্যা ছিল কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের ঐক্য, নিষ্ঠা ও উদ্দীপনার এক অনবদ্য প্রমাণ। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.