Latest Posts

অন্যস্বর টরন্টো’র ‘যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফুটুক’ শীর্ষক অনুষ্ঠান

- Advertisement -

গত ৩ মে রবিবার টরন্টো সময় দুপুর ২ থেকে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬ এ অন্যস্বর টরন্টো অংশগ্রহণ করে। অনলাইনে এই উৎসবটি গত ৬ বছর ধরে আবৃত্তি শিল্পের প্রসারে বিশেষ ভূমিকা রেখে চলেছে। ষষ্ঠ বারের মতো অন্যস্বর টরন্টো এর দৃষ্টিনন্দন সৃজনশীল বৈচিত্র্যময় গান কবিতার “যুদ্ধ নয়, হিংসা নয়, ফুল ফুটুক” শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস হিরা, রওশন জাহান উর্মি, রিফফাত নূয়েরীন। সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা, সাদমান সাকিব স্বপ্নীল। দোতরা পরিবেশন করেন জুনায়েদ চয়ন।

- Advertisement -

শান্তি বারতা নিয়ে আলেখ্য অনুষ্ঠানটি গ্রন্থনা করেন ইলোরা সাঈদ। অতুল প্রসাদ এর বিখ্যাত সঙ্গীত” তুমি নির্মল করো ” পরিবেশন করেন মৌমিতা ও স্বপ্নীল। কাজী নজরুল ইসলাম এর “নম নম বাংলাদেশ মম ” আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস হিরা। চয়নের দোতরার সুরে সবাই কণ্ঠ মিলিয়েছেন, সৃষ্টি হয়েছে এক অন্যরকম আবহ।

আরও ছিল নির্মলেন্দু গুণের “শান্তির ডিক্রি” কবিতা, যা আবৃত্তি করেন রওশন জাহান উর্মি। রিফাতের কণ্ঠে উচ্চারিত হয় Naomi Shihab Nye-এর “Kindness” কবিতাটি। সাদমান ও মৌ-এর কণ্ঠে ভেসে আসে “আমি এই দেশ খুঁজেছি কত”। সম্মিলিত পরিবেশনায় “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে” গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দোতরার সুরে শান্তির বার্তা পৌঁছে দেন জুনায়েদ চয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলোরা সাঈদ। নির্দেশনায় ছিলেন আহমেদ হোসেন। নেপথ্যে সহযোগিতা করেন ফারিয়া সেহেলি, লেনিন, বাপ্পী।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.