Latest Posts

উইন্ডসরে অটিজমের জন্য তহবিল সংগ্রহে ইয়র্ক রিজিয়নাল পুলিশ

- Advertisement -
ইয়র্ক রিজিয়নাল পুলিশ অটিজমের জন্য তহবিল সংগ্রহে ব্যাপক কর্মসূচি শুরু করেছে

ইয়র্ক রিজিয়নাল পুলিশ অটিজমের জন্য তহবিল সংগ্রহে ব্যাপক কর্মসূচি শুরু করেছে। এই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একজন কনস্টেবল বৃহস্পতিবার সকালে তার যাত্রা আরম্ভ করেন। এই যাত্রায় তিনি ১৮ দিন কষ্টকর সাইকেল চালাবেন ও দৌড়াবেন। এর রুট হবে উইন্ডসর থেকে অটোয়া, যা অটিজম হিরোজ রোড ট্রিপ নামে পরিচিতি পেয়েছে।

ইয়র্ক রিজিয়নাল পুলিশে ২০ বছর ধরে কাজ করছেন তির্নি। অটিজমের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটা তার পঞ্চম অনুষ্ঠান। প্রতিবন্ধকতা নিয়ে বসবাসকারীদের জন্য বিশ^কে আরও বেশি ন্যায্যতার স্থান হিসেবে দেখতে পারাটাই তার আশা।

- Advertisement -

দুই নিউরোডাইভারস শিশু কালেব ও জেনসেনের বাবা ম্যাকইকার্ন বলেন, আমার সন্তানের মতো শিশুদের জন্য বিশ^কে আরও বেশি ন্যায্য ও সমতার স্থান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আমি। সবাই এটা করতে পারেন না। আমি পারি। তাই যেসব পরিবার পারে না তাদের জন্য আমি করতে যাচ্ছি। কারণ, আমি যদি এখানে না থাকতাম তাহলে আমি চাইতাম আমার শিশুদের জন্য কেউ একজন কাজটা করুক। সচেতনতা এবং পরিবর্তন এখানে মূল। অধিকাংশ শিশুর মূল্যায়নের জন্য গড় অপেক্ষমান সময় তিন বছরের বেশি। আরেকটি ভয়াবহ পরিসংখ্যান হচ্ছে. এই শ্রেণিতে পড়া ৭০ শতাংশ মানুষকে কর্মে নিয়োজিত করার অযোগ্য মনে করা হয়। এটা কোনো আদর্শমান হতে পারে না। এটা সঠিক হতে পারে না। তাই আমরা এতে পরিবর্তন আনার চেষ্টা করছি।

৫২ বছর বয়সী ম্যাকইকার্ন ১৭ মে অটোয়াতে পৌঁছানোর লক্ষ্য পূরণে প্রতিদিন ৫০ থেকে ৮০ কিলোমিটার অতিক্রম করবেন। এর প্রস্তুতি হিসেবে তিনি প্রতিদিন প্রশিক্ষণ নিয়েছেন।

২০২০ সাল থেকে তিনি তিনটি ২৪ ঘণ্টার এবং একটি ১২ ঘণ্টার ইভেন্ট করেছেন। এর মাধ্যমে তিনি কেরি’স প্লেস অটিজম সার্ভিসেস, অটিজম অন্টারিও এবং স্পেশাল অলিম্পিকস অন্টারিওর জন্য প্রায় এক লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন।
ইয়র্ক রিজিয়ন পুলিশের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পেয়েছে।

হেলাল চৌধুরী : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.