Latest Posts

টরন্টোর শেল্টার বিভাগের ৩০ কোটি ডলারের চুক্তি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই

- Advertisement -
কোভিড মহামারির সময় ও এর আগে সিটি কর্তৃপক্ষ যেগুলোকে গৃহহীনদের জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল

টরন্টোর শেল্টার ও সাপোর্ট সার্ভিসেস বিভাগ প্রায় ৩০ কোটি ডলারের চুক্তি করেছে কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই। অর্থাৎ, এগুলো একক উৎসের চুক্তি।

তথ্য অধিকার আইনে প্রাপ্ত নথিতে দেখা যায়, বিভাগটি সিটির প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার বাইরে ৭২টি চুক্তি স্বাক্ষর করেছে। এবং ২৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ১৯৯ দশমিক শূন্য ৯ ডলারের চুক্তি এখনো কার্যকর আছে অথবা কাউন্সিলের এই মেয়াদে উত্তীর্ণ হয়েছে। এই কাউন্সিলের মেয়াদ ২০২২ সালের ১ অক্টোবর থেকে এ বছরের ১৬ মার্চ।

- Advertisement -

একক উৎসের চুক্তিগুলোর মধ্যে অনেকগুলো ছিল হোটেলের জন্য, কোভিড মহামারির সময় ও এর আগে সিটি কর্তৃপক্ষ যেগুলোকে গৃহহীনদের জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। এ ধরনের সবচেয়ে বড় চুক্তিটি হচ্ছে রেক্সডেল বুলভার্ড ও হাইওয়ে ২৭ এ কমফোর্ট হোটেল এয়ারপোর্ট নর্থের জন্য। ২০১৮ সালের নভেম্বরে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার ডলারে চুক্তিটি সম্পন্ন করে সিটি কর্তৃপক্ষ। চুক্তিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের এপ্রিলে।

তবে এককভাবে এ ধরনের সবচেয়ে বড় চুক্তিটি হয় কানাডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে। ২০২২ সালের এপ্রিলে চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং গত বছর এর মেয়াদ শেষ হয়। রেড ক্রস ইমার্জেন্সি লজিংয়ের মতো আশ্রয়-সংক্রান্ত সেবা সরবরাহ করলেও কোনো ব্যক্তিগত চুক্তি থেকে ঠিক কোন সেবা নেওয়া হয়েছে তা খোলাসা করতে অস্বীকৃতি জানিয়েছে সিটি অব টরন্টো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.