
লেট বুমারের তৃতীয় সিজনে ভিন্ন অনেক কিছু হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে শোটির নির্মাতা জাসমিত রাইনা। একটি বিষয় হলো এমন এক সময় এটা হচ্ছে যখন ইংলিশ কানাডিয়ান টিভি ও ফিল্ম হঠাৎই চমকপ্রদ হয়ে উঠেছে।
লেট বুমারের মতোই একটি ক্রেভ প্রোডাকশন হিটেট রাইভালরি তর্কসাপেক্ষে গত বছর ছিল বিশে^র সবচেয়ে বড় শো। এখানেই শেষ নয়। জায়ে এবং ট্রে রিচার্ডস নির্মিত আরেকটি ক্রেভ শো দি অফিস মুভারসও ভাইরাল হয়েছে। রাইনার মতোই তারাও ২০১০ সালের দিকে ইউটিউবে তাদের যাত্রা শুরু করেন। একই সময়ে নির্ভানা: দি ব্র্যান্ড-দি শো-দি মুভি, আন্ডারটোন এবং মাইল এন্ড কিকস বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।
লেট বুমারে রাইনা জাসমিত দত্ত নামে একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটরের ভূমিকায় কাজ করেছেন। শোটি সবসময়ই অনলাইন খ্যাতির প্রকৃতি নিয়ে মন্তব্য। কিন্তু তৃতীয় সিজনে গল্পের অংশবিশেষ আরও বেশি সামনে এবং কেন্দ্রে এসেছে। প্রথম দুটি সিজন সংগ্রাম করার পর আপনি এই অনুভুতি পেতে পারেন যে, জাসমিত দত্ত সত্যিই এটা করে দেখিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি হচ্ছে, তার একজন ব্যবস্থাপক রয়েছে এবং তিনি চমৎকার একটি কন্ডোতে বসবাস করছেন।
রাইনা বলেন, ইন্টারনেটের ভিন্ন ভিন্ন প্রতিটি যুগের সঙ্গে তার পরিচয় থাকলেও এখনো তিনি তার ইউটিউব দিনগুলো আরও বেশি অনুষ্ঠান নির্মাণের চাপ অনুভব করতেন। শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এই পথ তার জন্য নয়। ইউটিউব সেইসব লোকদেরই পুরস্কৃত করে, যারা সপ্তাহে তিনবার কনটেন্ট আপলোড করে।

