
অন্টারিও লাইন সাবওয়ে সম্প্রসারণের পটভূমিতে বৃহস্পতিবার তার সম্ভাব্য প্রতিপক্ষ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েছিলেন প্রিমিয়ার ডাগ ফোর্ড। গত কয়েকদিনে বেশ কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক একজন ফেডারেল লিবারেল মন্ত্রী অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের প্রত্যাশা করছেন।
বর্তমানে রজার্সে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসারের দায়িত্ব পালন করছেন নবদীপ বেইন্স। কেন তিনি স্টকের সুবিধাসহ ভালো ভালো বেতনের কর্পোরেট চাকরি ছেড়ে কুইন’স পার্কে তৃতীয় স্থানে থাকা একটি দলের নেতা হবেন অনেকের কাছেই তা বোধগম্য নয়।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অধীনে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করা বেইন্স রজার্সের শ অধিগ্রহণ অনুমোদনে বড় ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। তার উত্তরসূরি ফ্রাসোয়াঁ-ফিলিপ শ্যাম্পেইনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এটা সম্ভব হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। চুক্তিটি অনুমোদনের জন্য শিল্পমন্ত্রী হিসেবে তাকে দরকার ছিল।
বোনাস, স্টক এবং কনসার্ট, খেলাধুলা এবং আরও অনেক কিছুর সুবিধাসহ রজার্স থেকে বেইন্স বছরে পান ৫ থেকে ১০ লাখ ডলার। কুইন’স পার্কে একজন এমপিপির বেতন বছরে এক লাখ ৫৭ হাজার ৩৫০ ডলার। এখানে সপ্তাহের সাতদিনই কাজ করতে হয়। এ ছাড়া এমপিপিদের জন্য বিনামূল্যে টিকিক গ্রহণে বারণ রয়েছে। পাশাপাশি অন্য কারো কর্পোরেট কার্ডে ওয়াইন ও ডাইন দুটোই তাদের জন্য নিষেধ।
বেইন্স যদি অন্টারিও লিবারেল পার্টির নেতা হন তাহলে কুইন’স পার্কে তিনি কোনো আসন পাবেন না। সুতরাং, তার বেতন আসবে অন্টারিও লিবারেল পার্টি থেকে, যেটা আসলে খুব বেশি নয়।
এসব সত্ত্বেও অন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বের বিষয়টি বেইন্স গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বলেই মনে হচ্ছে। গত সপ্তাহে মন্ট্রিয়লে অনুষ্ঠিত লিবারেল পার্টির সম্মেলনে বেইন্সের কাজ কেমন ছিল সেই বর্ণনা দেন একজন লিবারেল। আরেকটি লিবারেল সূত্র বলেছে, নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে দল গোছানোর মাধ্যমে অনেক দূর এগিয়েছেন বেইন্স। জিটিএ ফেডারেল লিবারেলদের সাবেক ও বর্তমান অনেকেই তাকে নেতৃত্বের প্রতিযোগিতায় শামিল হতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

