
কানাডার বসন্তকালীন অর্থনৈতিক বিবৃতি এ মাসের শেষের দিকে আসছে। এই অবস্থায় ইহুদি গ্রুপগুলো চরমপন্থা থেকে কমিউনিটিগুলোর সুরক্ষায় আরও তহবিল চাইছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এ সপ্তাহে পাঠানো এক চিঠিতে কানাডাজুড়ে ইহুদি গ্রুপগুলোর একটি কনসোর্টিয়াম প্রধানমন্ত্রীকে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া তার প্রতিশ্রুতিগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তা হচ্ছে, ইহুদিবিদ্বেষের নজিরবিহীন বিস্ফোরণের কারণে নিরাপত্তা বাবদ যে ব্যয় বৃদ্ধি তা একা ইহুদি কমিউনিটির বহন করা উচিত নয়।
চিঠিতে বলা হয়েছে, কানাডায় ইহুদি কমিউনিটির নিরাপত্তায় জনপ্রতি যে বিনিয়োগ তা যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ এবং অস্ট্রেলিয়ার এক-চতুর্থাংশ। তাই কানাডা সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ইহুদি ইনস্টিটিউশনগুলো যাতে খোলা ও নিরাপদ থাকে তা নিশ্চিতে তারা যেন অর্থবহ পদক্ষেপ নেয়।
কানাডা কমিউনিটি সিকিউরিটি প্রোগ্রামে তহবিল বরাদ্দ উল্লেখযোগ্য বৃদ্ধি করতে সরকার যেনো বসন্তকালীন অর্থনৈতিক বিবৃতিকে ব্যবহার করে সেই আহ্বান জানানো হয়েছে চিঠিতে। সেই সঙ্গে জনপ্রতি ভিত্তিতে কানাডার তহবিল যাতে অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং কর্মসূচিটিতে যাতে সবার প্রবেশাধিকার থাকে সেটা নিশ্চিত করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোরও আহ্বান জানানো হয়েছে চিঠিতে।
সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জুইশ অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোয়াহ শ্যাক দি টরন্টো সানকে বলেন, এটা এককালীন বৃদ্ধি বা স্বল্পমেয়াদি সমস্যা নয়। ইহুদি কমিউনিটিগুলো যে নিরাপত্তা হুমকি মোকাবিলা করছে তা বৃদ্ধি পাচ্ছে। ইহুদি কমিউনিটিগুলোর জন্য যে মাত্রায় নিরাপত্তা প্রয়োজন তা অধিকাংশ কানাডিয়ানকে অবাক করবে। হুমকিটি বাস্তব।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপরই টরন্টোতে ইহুদিবিদ্বেষী ঘৃণা ব্যাপক বেড়ে যায়।

